এবার থেকে REALME X ফোনটি অফলাইনেও কেনা যাবে

এবার থেকে REALME X ফোনটি অফলাইনেও কেনা যাবে

চিনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোন Relame X এবার অফলাইনেও কেনা যাচ্ছে। এই ফোনটি এত দিন কোম্পানির ওয়েবসাইট আর ফ্লিপকার্টে কেনা যেত। আর এবার এই ফোনটি আপনারা অফলাইনেও কিনতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme X ফোনটির ভারতে দাম

ভারতে Reame X ফোনটি অনলাইনে যে দামে পাওয়া যেত সেই একই দামে এই ফোন অফলাইনে পাওয়া যাবে। এই ফোনটি ভারতে 4GB /128GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা আর এই ফোনের 8GB/128GB ভেরিয়েন্টের দাম 19,999 টাকা রাখা হয়েছে।

আর এই ফোনটি আপনারা 8GB র‍্যাম আর 128GB স্টোরেজে 19,999 তাকায় কিনতে পারবেন। আর এই ফোনের স্পাইডার ম্যান এডিশানের দাম 20,999 টাকা রাখা হয়েছে।

Relame X ফোনটির স্পেক্স আর ফিচার্স

এই ফোনটিতে আপনারা একটি 6.53 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে পপ আপ ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 SoC পাবেন। আরফ এই ফোনটিতে VOCC 3.0 চার্জ প্রযুক্তি যুক্ত 3765mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo