JIO PHONE নভেম্বর মাসে মাত্র 699 টাকায় কেনা যাবে

Updated on 05-Nov-2019
HIGHLIGHTS

699 টাকায় জিওফোন পাওয়া যাবে

693 টাকা ডাটা বেনিফিটের সঙ্গে

জিও গত মাসে তাদের জিও দিওয়ালী 2019 প্ল্যান এনেছিল আর এতে গ্রাহকরা তাদের ফিচার ফোন 699 টাকায় কিনতে পারছিলেন। আর এবার জিও জানিয়েছে যে এই অফার এই মাসের মানে নভেম্বর 2019 য়েও পাওয়া যাবে। আর 801 টাকার দাম কমার সঙ্গে সঙ্গে জিওগ্রাহকরা 693 টাকার বেনিফিট পাবেন।

জিওফোন দিওয়ালী 2019 অফারে গ্রাহকরা 4G এনেবেল জিও ফোন 699 টাকায় কিনতে পারবেন আর এর মানে আপনারা এই ফোনে 801 টাকার ডিস্কাউন্ট পাবেন আর এই ডিভাইসের দাম এমনিতে 1,500টাকা।

এই ডিভাইসে প্রথমে 7টি রিচার্জে কোম্পানি 99 টাকার এক্সট্রা ডাটা অফার করেছে। গ্রাহকরা এন্টারটেনমেন্ট, পেমেন্ট আর ই কমার্স অ্যাপ্লিকেশান ইত্যাদি এক্সট্রা ডাটা ব্যাবহার করতে পারবেন।

আর এই জিওফোনে আপনারা 2.4 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে KaiOS আর এটি ডুয়াল কোর কোয়াল্কম 205 প্রসেসার যুক্ত। আর এই ফোনটি জিওর অ্যাপ মানে জিও টিভি, জিও সিনেমা জিও মিউজিক ইত্যাদির সঙ্গে পাওয়া যাবে।

রিলায়েন্স জিও তাদের জিওফোন 2017সালে লঞ্চ করেছিল আর এটি কোম্পানির প্রথম ফিচার ফোন হিসাবে লঞ্চ করা হয়েছিল যা 4G কানেক্টিভিটি অফার করে। আর এই ফোনটি সেই সময়ে 1,500 টাকার রিফান্ডেবেল সিকিউইরিটি ডিপোজিটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল।   

Connect On :