ভারতে ফ্লিপকার্ট সেলে মোটোরোলা ওয়ান ভিশানের এই স্পেশাল ভেরিয়েন্টটি এল

HIGHLIGHTS

ফোনটির দাম 19,999টাকা

এই ভেরিয়েন্টটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে

17,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্চ অফার দেওয়া হচ্ছে

ভারতে ফ্লিপকার্ট সেলে মোটোরোলা ওয়ান ভিশানের এই স্পেশাল ভেরিয়েন্টটি এল

আপনারা এবার মোটোরোলা ওয়ান ভিশানের “ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট ভেরিয়েন্ট” ভারতে কিনতে পারবেন। এই কালার ভেরিয়েন্টটি ফ্লিপকার্ট সেলের জন্য এসেছে। হ্যাঁ এবার এই ফোনটি ফ্লিপকার্টে বিক্রি করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে মোটোরোলা তাদের লেটেস্ট স্মার্টফোন ওয়ান ভিশান ভারতের বাজারে এমনিতে ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট আর সাফায়ার গ্রেডিয়েন্ট ভেরিয়েন্টে এসেছে তবে এবার ইউজার্সরা এত দিন এটি শুধু সাফায়ার গ্রেডিয়েন্ট ভেরিয়েন্টেই পেয়েছে আর এবার দুটি কালারই পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ইউজার্সরা এবার ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট কালারে কিনতে পারবেন। আর এই ডিভাইসের ব্যাক প্যানেলে ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়া হয়েছে। মোটোরোলা ওয়ান ভিশান ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট কালার ভেরিয়েন্ট আপনারা কিনতে চাইলে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। আর এর দাম 19,999টাক আর এই দামে এটি 4GB র‍্যাম আর 128GB স্টোরেজে কেনা যাবে।

অফার্স

আপনাদের জানিয়ে রাখি যে ফ্লিপকার্টে এই ফোনটি কেনার সময়ে একটি অফার আছে। এই অফারে আপনারা আপনাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করতে চাইলে তা 17,900 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পেতে পারেন। আর এর সঙ্গে নো কস্ট EMI অপশানও দেওয়া হচ্ছে। আর সেখানে অ্যাক্সিস ব্যাঙ্কের বাজ ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ইউজার্সরা 5% ডিস্কাউন্ট পাবেন।

মোটোরোলা ওয়ান ভিশানের স্পেসিফিকেশান

মোটোরোলা ওয়ান ভিশান ফোনে আপনারা 6.3 ইঞ্চির ful HD+ স্ক্রিন পাবেন। আর এই ফোনে আপনারা এর সঙ্গে স্যামসাং এক্সিয়ন্স 9609 SoC আর 4GB র‍্যাম পাবেন। আর এই ফোনটিতে আপনারা পাঞ্চ হোল ক্যামেরা পাবেন।

ক্যামেরাতে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনে একটি 48MP ক্যামেরার সঙ্গে একটি 5MP র ক্যামেরা আছে।

ফোনের ফ্রন্টে আপনারা 25MP ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা একটি 3,500mAh য়ের ব্যাটারি পাবেন।

Digit Bangla

Digit Bangla

Digit.in
Logo
Digit.in
Logo