Nothing Phone 4a series India launch date on 5 March Nothing Phone 4a Pro and 4a India launch date sale timeline and price leak
Nothing কোম্পানি আগামী মার্চ মাসে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে। এছাড়া কোম্পানি তার আপকামিং Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro এর লঞ্চের তারিখও নিশ্চিত করে দিয়েছে। নাথিং সংস্থার ফাউন্ডার এবং সিইও কার্ল পেই তার আগামী মিড বাজেট ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। যুক্তরাজ্য-ভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ডের এই ফোনগুলি গত বছরের Nothing Phone 3a এবং Phone 3a Pro-এর আপগ্রেড হিসেবে আসবে।
নাথিং এর সিইও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর মাধ্যমে এই ইভেন্ট সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। আগামী মাসের 5 মার্চ এই দুটি নাথিং স্মার্টফোন লঞ্চ করা হবে। তবে মজার বিষয় হল যে Apple 4 মার্চ তার ইভেন্ট আয়োজন করছে, যার পরের দিনই নাথিং ইভেন্টের ঘোষণা করেছে। তবে, নাথিং এর সিইও তার পোস্টে Apple-এর ইভেন্টের একটি পোস্টার ব্যবহার করেছেন। এই ইভেন্টটি লন্ডন, নিউ ইয়র্ক এবং সাংহাইতে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: Google Pixel 10a ফোনের প্রি-অর্ডার আজ থেকে শুরু, লঞ্চের ভারতীয় দাম লিক
বেশ কিছুদিন ধরেই নাথিং ফোন সিরিজ সম্পর্কে একাধিক লিক প্রকাশ হয়েছে। এই সিরিজে ফোন 4এ এবং ফোন 4এ প্রো লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী, নাথিং ফোন 4এ সিরিজে Qualcomm Snapdragon 7s Gen সিরিজ চিপসেট ব্যবহার করা হবে। এই সিরিজটি সম্প্রতি গিকবেঞ্চে দেখা গেছে।
নোথিং ফোন 4এ সিরিজের দুটি ফোনই 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ সহ প্রাথমিক ভ্যারিয়্যান্ট লঞ্চ করা হবে। এগুলি কালো এবং সিলভার রঙে আসবে হবে বলে আশা করা হচ্ছে। ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন পরিবর্তন হতে পারে। আপকামিং ফোনের ডিজাইন অনেকটা Nothing Phone 3a Lite এবং Nothing Phone 3 মতো হতে পারে। এছাড়া স্ট্যান্ডার্ড মডেলে 50MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। নাথিং হেডফোন 1 ও এই নোথিং ইভেন্টে লঞ্চ হতে পারে।
দামের কথা বললে, নাথিং ফোন 4এ সিরিজের দামও সম্প্রতি ফাঁস হয়েছে। এই সিরিজের দাম 475 ডলার (প্রায় 43,000 টাকা) থেকে শুরু হতে পারে। পাশাপাশি, ফোন 4এ প্রো এর দাম 540 ডলার (প্রায় 49,000 টাকা) থেকে শুরু হবে। এই সিরিজের দাম গত বছর আসা নাথিং ফোন 3এ সিরিজের তুলনায় অনেকটা বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।