নাথিং চলতি বছরের শুরুতে Nothing Phone 3a Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এখন নাথিং ফোন 3এ প্রো একধাপে অনেকটা সস্তা দামে বিক্রি হচ্ছে। আপনি যদি নতুন নাথিং স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সঠিক সুযোগ। বর্তমান সময় দুর্দান্ত ছাডে়র সাথে এবং ব্যাঙ্ক অফারে নাথিং ফোনটি অনেকটা সস্তা হয় যাচ্ছে। আসুন নাথিং ফোন 3এ প্রো ফোনে পাওয়া ছাড় এবং দাম থেকে স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
নাথিং ফোন 3এ প্রো ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি Amazon সাইটে 26,810 টাকায় লিস্ট করা। তবে চলতি বছরের মার্চ মাসে 29,999 টাকায় দামে লঞ্চ হয়ছিল এই স্মার্টফোন।
গ্রাহকরা এতে Federal Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 7.5 শতাংশ যা 3000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। ছাড়ের পর নাথিং ফোন 3এ প্রো ফোনের দাম আরও কমে 24,799 টাকা হয় যাবে। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনে মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, নাথিং ফোন 3এ প্রো তে 6.77 ইঞ্চি FHD+ ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080 x 2392 পিক্সেল, 30-120Hz এডাপ্টিভ রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর হিসেবে নাথিং ফোন 3এ প্রো তে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 7এস জেন 3 4এনএম প্রসেসর এবং অ্যাড্রেনো 720 জিপিইউ রয়েছে। এটি Android 15 ভিত্তিক নাথিং ওএস 3.1 এ কাজ করে।
পাওয়ার দিতে নাথিং ফোনে পাওয়া যাবে 5000mAh ব্যাটারি যা 50W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে ফোন 3এ প্রো-তে OIS সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল 114° আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল 3x অপটিক্যাল এবং 60x ডিজিটাল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য থাকছে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS, USB Type C পোর্ট এবং NFC।
আরও পড়ুন: লঞ্চ দাম থেকে 9000 টাকা সস্তা হল Samsung Galaxy 5G স্মার্টফোন, ছাড়ের পর হয় গেল এত সস্তা