Nothing Phone (3a)
Nothing তার নতুন সিরিজের স্মার্টফোন বাজারে আনতে প্রস্তুত। কোম্পানির নতুন লাইনআপ Nothing Phone 3a Series এর স্মার্টফোন আনা হবে আগামীকাল অর্থাৎ 4 মার্চ। আপকামিং নাথিং 3এ সিরিজে দুটি স্মার্টফোন আনা হবে Nothing Phone 3a এবং Nothing Phone 3a Pro। তবে লঞ্চের ঠিক একদিন আগে আপকামিং নাথিং ফোন 3এ সিরিজ ফোনের একাধিক লিক প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নাথিং ফোন 3এ এবং প্রো মডেলে দাম এবং স্পেসিফিকেশন কী থাকবে।
খবর অনুযায়ী নাথিং ফোন 3এ এবং 3এ প্রো ফোনে 6.77-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট দেওয়া। ডিসপ্লেতে 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং পান্ডা গ্লাস দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: Airtel এর 84 দিনের প্ল্যানে কুপোকাত Jio, প্রতিদিন 2 জিবি ডেটা সহ মিলবে Disney Hotstar সাবস্ক্রিপশন
দুটি ডিভাইসে থাকবে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট। নাথিং ফোন 3এ ফোনটি দুটি 8GB RAM+128GB এবং 12GB RAM+256GB স্টোরেজ মডেলে আসতে পারে। পাশাপাশি, নাথিং ফোন 3এ প্রো ফোনটি 12GB RAM+256GB স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হতে পারে।
ফটোগ্রাফির জন্য, দুটি স্মার্টফোনেই পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকাবে বলে আশা করা হচ্ছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।
তবে, প্রো মডেলটিতে 3x অপটিক্যাল জুম এবং 60x ডিজিটাল জুম সুবিধা থাকতে পারে, যেখানে স্ট্যান্ডার্ড ফোন 3এ 2x অপটিক্যাল জুম এবং 30x ডিজিটাল জুম অফার করতে পারে। সামনে, নাথিং ফোন 3এ-তে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে 3এ প্রো -তে 50 মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার থাকতে পারে।
অবশেষে, দুটি স্মার্টফোনেই 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি থাকার কথা রয়েছে।
লিক অনুযায়ী, নাথিং ফোন 3এ এর দাম 27,000 টাকা এবং নাথিং ফোন 3এ প্রো ফোনের দাম 32,000 টাকার কাছাকাছি হতে পারে।
আরও পড়ুন: Redmi, Realme কে টেক্কা দিতে 10 হাজার টাকার কম দামে নতুন Samsung 5G ফোন ভারতে লঞ্চ, জানুন ফিচার কী