Nothing Phone 3a Lite now available for sale in India Price specs features
নাথিং কোম্পানি ভারতে তার লেটেস্ট বাজেট স্মার্টফোন Nothing Phone 3a Lite লঞ্চ করে দিয়েছে। নতুন নাথিং ফোন 3এ লাইট কোম্পানির প্রচলিত ট্রান্সপেরেন্ট ডিজাইন সহ আনা হয়েছে। নাথিং ফোন 3এ লাইট ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো চিপসেট এবং 5000mAh ব্যাটারি সহ আসে। আসুন জেনে নেওয়া যাক নাথিং ফোন 3এ লাইট ফোনে দাম এবং স্পেসিফিকেশন কেমন হবে।
ফিচারের কথা বললে, নাথিং ফোন 3এ লাইট ফোনে রয়েছে 6.77 ইঞ্চি flexible AMOLED ডিসপ্লে, যা 3000 নিট পিক HDR ব্রাইটনেস এবং 1300 নিট আউটডোর ব্রাইটনেস সাপোর্ট করে। পাশাপাশি, ফোনে রয়েছে FHD+ রেজোলিউশন (1080 x 2392 পিক্সেল) এবং আল্ট্রা স্মুদ 120Hz এডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 2160Hz PWM ডিমিং।
প্রসেসর হিসেবে নাথিং ফোন 3এ লাইট ফোনে MediaTek Dimensity 7300 Pro চিপসেটে কাজ করে যা TSMC’s 4 nm প্রসেসে তৈরি। ফোনটি 8GB ফিজিকাল RAM সহ পেয়ার করা। ফোনে 8GB ভার্চুয়াল RAM ও পাওয়া যাবে যার মানে ফোনে মোট 16GB RAM সাপোর্ট করবে। স্টোরেজ হিসেবে ফোনটি 256GB পর্যন্ত সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ড দিয়ে ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরার ক্ষেত্রে নাথিং ফোন 3এ লাইট ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং একটি 4cm ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে নাথিং ফোন 3এ লাইট ডিভাইসে অফার করা হয়েছে যা 5000mAh ব্যাটারি যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি যে এটি মাত্র 20 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারবে। ফোনটি 5W রির্ভাস ওয়্যারড চার্জিংও সাপোর্ট করবে।
জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে ফোনে IP54 রেটিং দেওয়া। সাথে নতুন নাথিং ফোনটি তিনটি কালার কালো, সাদা এবং নীল রঙের বিকল্পে কেনা যাবে।
দামের কথা বললে, নাথিং ফোন 3এ লাইট এর 8GB+128GB মডেলের দাম 20,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি 8GB+ 256GB স্টোরেজ মডেলটি 22,999 টাকা দামে আনা হয়েছে। কোম্পানি লঞ্চ অফারে নতুন ফোনে ICICI এবং OneCard কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় দিচ্ছে দুটি মডেলে।
নতুন নাথিং ফোন 3এ লাইট 5 ডিসেম্বর Flipkart সাইটের পাশাপাশি Vijay Sales, Croma এবং বাকি রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে।