Nothing Phone 3 price drop over by 33000 on Amazon check News price in India
নাথিং এই বছর তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 লঞ্চ করেছে। আপনি যদি এই স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে এই ডিল সেরা বিকল্প হতে পারে। আসলে ই-কমার্স সাইট Amazon সাইটে নাথিং ফোন ৩ দুর্দান্ত ছাড়ের সাথে লিস্ট করা। এছাড়াও থাকছে ব্যাঙ্ক অফার, যার পরে ফোনের দাম আরও কমে যাবে। আসুন নাথিং ফোন ৩ তে পাওয়া ডিল সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
নাথিং ফোন ৩ এর 12GB RAM+256GB স্টোরেজ মডেল Amazon সাইটে 46,449 টাকায় লিস্ট করা হয়েছে। এই বছর জুলাই মাসে 79,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। ব্যাঙ্ক অফারের কথা বললে, ই-কমার্স সাইটে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্ট 1500 টাকার ছাড় পেতে পারেন। যার পরে দাম কমে 44,949 টাকা হয় যাবে।
আরও পড়ুন: Jio ধামাকা, Airtel এর তুলনায় অর্ধেক দামে দিচ্ছে ফ্রি Netflix, দুই বছর Amazon Prime এবং 100 জিবি ডেটা
এছাড়া এক্সচেঞ্জ অফারে 42,350 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, নাথিং ফোন ৩ তে 6.67-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 1260×2800 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz এডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে কোয়ালকম Snapdragon 8s Gen 4 চিপসেট পাওয়া যাবে ফোনে। এই স্মার্টফোন Android 15 ভিত্তিক Nothing OS 3.5 এ কাজ করে। কোম্পানি ফোন ৩ তে পাওয়ার দিতে 5500mAh ব্যাটারি দেওয়া যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে নাথিং ফোন ৩ তে রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।