nothing phone 3 vs nothing phone 2 check comparisons
Carl Pei এর কোম্পানি Nothing ভারতে তার তৃতীয় ফোন Nothing Phone 2a লঞ্চ করেছে। লেটেস্ট নথিং ফোন 2a ফোনে মিডিয়াটেক 7200 প্রো প্রসেসর, 5000mAh ব্যাটারি এবং ট্রান্সপেরেন্ট ডিজাইন কে বজায় রেখে বাজারে আনা হয়েছে। শুধু তাই নয়, নথিং ফোনে কোম্পানির জনপ্রিয় Glyph ইন্টারফেসও দেওয়া।
নতুন নথিং ফোনের বিশেষ জিনিস হল যে এটি প্লাস্টিকের তৈরি করা। ফোনের ট্রান্সপেরেন্ট আউটার শেল এবং সাইড-ফ্রেম প্লাস্টিকের তৈরি। এটি পুরানো নথিং প্রোডাক্ট থেকে রিসাইকাল করা হয়েছে। আসুন নতুন ফোনে সমস্ত ডিটেল এক নজরে দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: 100W ফাস্ট চার্জিং, 50MP ক্যামেরা সহ OnePlus 11R 5G ফোনে দেদার ছাড়, জানুন নতুন দাম কত
নথিং ফোন 2a ফোনটি ভারতে 23,999 টাকার শুরুর দামে আনা হয়েছে। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে।
এছাড়া, ফোনের 8GB+256GB এবং 12GB+256GB ভ্যারিয়্যান্টও রয়েছে, যার দাম যথাক্রমে 25,999 এবং 27,999 টাকা।
12 মার্চ থেকে Flipkart সাইটের মাধ্যমে ভারতে এই ফোনের বিক্রি করা হবে।
শুধু তাই নয়, কোম্পানি HDFC ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডে 2000 টাকারও ঘোষনা করেছে। ছাড়ের পর ফোনটি 21,999 টাকার শুরুর দামে কেনা যাবে।
আরও পড়ুন: Nothing Phone 2a লঞ্চের আগেই 8000 টাকা সস্তা হল 12GB RAM সহ পুরানো নথিং ফোন, জানুন কোথায় পাবেন অফার
লেটেস্ট ফোনে কর্নিং গরিলা গ্লাস 5 সহ একটি 6.7-ইঞ্চি ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 1080×2412 (FHD+) রেজোলিউশন, 30-120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট দেওয়া।
পারফরম্যান্সের জন্য ফোনে MediaTek এর Dimensity 7200 Pro প্রসেসর দেওয়া হয়েছে।
ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাথে পেয়ার করা হয়েছে। ফোন 2a অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক NothingOS 2.5-আউট অফ দ্য বক্সে চলবে।
ফটোগ্রাফির জন্য নথিং ফোন 2a তে ডুয়াল-ক্যামেরা সেটআপ দেওয়া। OIS + EIS সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। সেলফির জন্য একটি 32MP ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে নথিং ফোনে 45W এর ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া।
এই ফোন Nothing OS 2.5 ভিত্তিক Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে।