Nothing Phone (2a) Plus coming with Dimensity 7350 Pro 5g processor
Nothing তার মিড-রেঞ্জ স্মার্টফোন Nothing Phone 2a Plus এ কাজ করছে। নাথিং কোম্পানি তার আপকামিং নাথিং ফোন 2এ প্লাস ফোনটি 31 জুলাই ভারতে লঞ্চ করবে। নাথিং লঞ্চের আগেই X (টুইটার) এখন স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। আসুন নাথিং ফোন 2a প্লাস সম্পর্কে জেনে নেওয়া যাক।
নাথিং ফোন 2এ প্লাস অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7350 চিপসেটে কাজ করবে। বলে দি যে আপকামিং ফোনের প্রসেসরটি গত 2a থেকে 10 শতাংশ বেশি ফাস্ট হবে।
আরও পড়ুন: Deal Alert: 108MP ক্যামেরা সহ Honor ফোনে 5000 টাকা দেদার ছাড়, শক্তিশালী ডিজাইন এবং ফিচারে ভরপুর
গ্রাফিক্স-ভিত্তিক কাজের জন্য, ফোনটি Mali-G610 MC4 GPU-এর সাথে আসবে। এটি আগের মডেলের তুলনায় 30 শতাংশ দ্রুত বলে জানা গেছে।
এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনে 12GB RAM এবং 20GB RAM এক্সটেনশন সমর্থন সহ আসবে।
এছাড়া, নতুন স্মার্টফোন সম্পর্কে এখন পর্যন্ত আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফোন 2a এর মতো স্পেসিফিকেশন থাকতে পারে আপকামিং ফোনে।