#image_title
ভারতে সম্প্রতি একাধিক মিড রেঞ্জ ফোন লঞ্চ করেছে। এর মধ্যে Nothing Phone (2) এবং IQOO Neo 7 Pro দুটো ফোনই আছে। দুটো ফোনেই আছে Snapdragon 8+ Gen 1 প্রসেসর আছে। কিন্তু তবুও দুটো ফোনের মধ্যে সেরা কে, কোনটা কিনবেন?
দুটো ফোনের ডিজাইন দুই রকমের। Nothing Phone (2) ফোনটিতে আছে ট্রান্সপারেন্ট ব্যাক এবং Glyph ইন্টারফেস। অন্যদিকে ছিমছাম একটি ডিজাইন আছে IQOO Neo 7 Pro। এখানে একটি লেদার ব্যাক প্যানেল আছে।
Nothing Phone (2) -তে আছে 6.7 ইঞ্চির Full HD AMOLED ডিসপ্লে যেখানে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। অন্যদিকে IQOO Neo 7 Pro ফোনটিতে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে।
দুটো ফোনই পরিচালিত হয় Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে। তবে IQOO Neo 7 Pro ফোনটিতে একটি অতিরিক্ত গেমিং চিপ থাকবে। এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক Funtouch OS 13। আর Nothing Phone (2) তে আছে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক Nothing OS 2.0।
Nothing Phone (2) -তে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এটি একটি Sony IMX 890 সেন্সর। IQOO Neo 7 Pro ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা।
Nothing -এর ফোনে আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর iQOO -এর ফোনে আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
Nothing Phone (2) -তে 45W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4700 mAh ব্যাটারি আছে। আর 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে IQOO -এর ফোনে।
Nothing Phone (2) -এর 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 44,999 টাকা। আর একই স্টোরেজ মডেল যুক্ত IQOO ফোনটির দাম 34,999 টাকা। মানে 10,000 টাকা কম।