এই বছরের জুলাই মাসে ভারতে Nothing Phone 1 লঞ্চ করা হয়েছিল। ফোনটি 32,999 টাকার লঞ্চিং প্রাইসে আনা হয়েছিল। তবে ফোনের দাম এখন বাড়িয়ে দেওয়া হয়েছে, লঞ্চের এক মাসের মধ্যেই নাথিং ফোন 1 (Nothing Phone 1) এর দাম 1 হাজার টাকা বাড়ানো হয়েছে। এখন ফোনের দাম 37,999 টাকা থেকে শুরু হয়, তবে Nothing Phone 1 ফোনটি ই-কমার্স সাইটে বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ রয়েছে। তবে আসুন জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে…
Survey
✅ Thank you for completing the survey!
Nothing Phone 1 এর অফার
Nothing Phone 1 এর দাম 37,999 টাকা থেকে শুরু হয়, এই দামে আপনি 8GB RAM সহ 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট পাবেন। তবে ফোনটি ফ্লিপকার্টে 13 শতাংশ ডিসকাউন্ট সহ 32,999 টাকার দামে লিস্ট করা হয়েছে। তবে ফোনটি Flipkart Axis Bank কার্ড দিয়ে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।
কোম্পানি ফোনে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। এছাড়া থাকছে EMI অপশন। আপনি যদি EMI অপশন কিনতে চান তবে আপনাকে 2,167 টাকা দিতে হবে। আপনি যদি পুরনো স্মার্টফোনের বদলে নতুন ফোন কিনে থাকেন তবে এক্সচেঞ্জ অফারের আওতায় 17,500 টাকা পর্যন্ত ছাড় পাবেন। সমস্ত অফার মিলিয়ে আপনি ফোনটি মাত্র 15,499 টাকায় কিনতে পারবেন।
কী কী ফিচার থাকছে NOTHING PHONE 1 ফোনে?
Snapdragon 778G+ 6nm প্রসেসর ব্যবহৃত হয়েছে Nothing Phone 1 ফোনে। এর সঙ্গে থাকবে 4500mAh এর ব্যাটারি। এই ব্যাটারিতে থাকবে 33W ফাস্ট চাজিংয়ের সুবিধা। যার ফলে মাত্র এক ঘন্টাতেই ফুল চার্জ হয়ে যাবে এই ফোন। গোটা দিনে একটি বার চার্জ দিলেই নাকি হয়ে যাবে। বারবার চার্জ দেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও ফোনের ক্যামেরাতেও থাকবে বেশ নতুন কিছু প্রযুক্তির ব্যবহার।
ডুয়াল ক্যামেরা থাকতে পারে এই ফোনে। তবে অধিকাংশ ব্যান্ড ডুয়াল ক্যামেরার ক্ষেত্রে একটি ক্যামেরা ভাল দিলেও আরেকটিতে খুব সাধারণ মানের ক্যামেরা ব্যবহার করে। কিন্তু Nothing Phone 1 এ দুটোই sony এর সেন্সর ব্যবহার করা হয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় থাকছে 114 ডিগ্রি পয়েন্ট অফ ভিউ। 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও থাকবে এই ফোনে। এছাড়া যখন রেকর্ড করা হবে ফোনে তখন ব্যাক প্যানেলে একটি লাল ইন্ডিকেটর জ্বলবে। এতে থাকছে একটি 6.55 ইঞ্চির দশকে যাতে 120Hz রিফ্রেশ রেট থাকবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile