Nokia XR20 স্মার্টফোনের ভারতে প্রি-বুকিং শুরু হচ্ছে 20 অক্টোবর থেকে।এই ফোন সেইসমস্ত ইউজারদের জন্য ভালো যারা এক্সট্রিম কন্ডিশনে কাজ করে। তবে এতে এমন কিছু ফিচার রয়েছে যার কারণে সাধারণ কাস্টমারেরাও এই মোবাইলের প্রতি আকৃষ্ট হতে পারবে। প্রসঙ্গত এই ডিভাইস Nokia X20 ফোনের লেটেস্ট জেনারেশন ভার্সন হিসেবে আসতে চলেছে।
Nokia XR20 লঞ্চ করতে পারে এই দীপাবলিতে এমনটাই কয়েকমাস আগে জানানো হয়েছে HMD গ্লোবালের তরফে। এছাড়াও নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Nokia G20 Plus, Nokia G10, Nokia C01 Plus, Nokia C30 লঞ্চের কথাও ঘোষণা করা হয়েছে। Nokia C30 মডেল এখন নোকিয়া ইন্ডিয়ার ওয়েবসাইটে লিস্টিংয়ে রয়েছে। তবে এখনও এই ফোনের প্রি-বুকিং শুরু হয়নি। তবে Nokia XR20 স্মার্টফোন যে ভারতে কেনা যাবে তা এই প্রি-বুকিং শুরু হবার মাধ্যমে এক্কেবারে নিশ্চিত হয়েছে।
Nokia XR20 হ্যান্ডসেটের দাম ভারতে কত হবে তা জানা যায়নি। তবে যারা এই মডেলের এখন প্রি-বুকিং করছেন তাদের জন্য ব্র্যান্ডের তরফে দেওয়া হচ্ছে বেশ কিছু অফার। এই ফোনের সাথে পাওয়া যাবে Nokia Power Earbuds Lite এবং একবছর পর্যন্ত স্ক্রিন ড্যামেজ প্রটেকশন, কোনোরকম বাড়তি খরচ ছাড়াই। মনে করা হচ্ছে যে পরবর্তীকালে এই অফারগুলি বদলে যেতে পারে।
লীক হওয়া এক স্ক্রিনশট অনুসারে Nokia XR20 পাওয়া যেতে পারে 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশনে। এই ফোন পাওয়া যেতে পারে গ্র্যানাইট এবং আলট্রা নীল কালার অপশনে। এই ফোনের স্পেসিফিকেশনের দিক থেকে বলতে গেলে Nokia XR20 স্মার্টফোন আসতে পারে স্ন্যাপড্রাগন 480 প্রসেসরের সঙ্গে। যাতে রয়েছে 5G ক্যাপাবিলিটি। Nokia X20, Nokia X10, Nokia G50, Nokia G300 ফোনেও রয়েছে এই একই প্রসেসর।
Nokia XR20 ফোন আসছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি পাঞ্চ-হোল ডিসপ্লে সমেত। এই মোবাইলে দেওয়া হচ্ছে করনিং গোরিলা গ্লাস প্রটেকশন সমেত। এতে রয়েছে IP68 রেটিং ওয়াটার এবং ডাস্ট প্রটেকশন সমেত। এছাড়া আসছে কংক্রিট রেজিস্টেন্সের ফিচার 1.8 মিটার পর্যন্ত। এই ফোন খারাপ ওয়েদার কন্ডিশনেও দেবে দুর্দান্ত সাপোর্ট। এই ফোন আসছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমেত। এছাড়া রয়েছে 3.5mm হেডফোন জ্যাক।
Nokia XR20 ফোন আসতে পারে 48MP প্রাইমারি সেন্সর এবং 13MP আলট্রা ওয়াইড সেন্সরের সঙ্গে। এই দুটি সেন্সরেই থাকবে ZEISS অপটিকস। সেলফি ক্যামেরা হিসেবে এই মোবাইলে থাকবে 8MP ওয়াইড ক্যামেরা, পাঞ্চ-হোল- ডিসপ্লেতে। এছাড়া দারুণ সাউন্ড কোয়ালিটি ফিচার হিসেবে আসবে স্টেরিও সাউন্ডের সুবিধা। পাওয়া যাবে 4630 mAh ব্যাটারি এবং 18W ওয়্যারড ফাস্ট চার্জের সাপোর্ট। সেইসঙ্গে থাকবে 15W ওয়্যারলেস চার্জের ফিচার।