Nokia শীঘ্রই পেন্টা (5) রিয়ার ক্যামেরা সহ নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে
Nokia X50 আপকামিং স্মার্টফোনে পাওয়া প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের হবে।
নোকিয়ার এই আপকামিং স্মার্টফোন Nokia 8.3 5G-র সাক্সের হবে
Nokia-র নতুন স্মার্টফোনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। নোকিয়া পাওয়ার ইউজার এর লেটেস্ট রিপোর্টের মতে, সংস্থা শীঘ্রই পেন্টা (5) রিয়ার ক্যামেরা সহ নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে এই আপকামিং স্মার্টফোনে পাওয়া প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের হবে। সংস্থা এর আগে Nokia 9 Pureview-তে পেন্টা রিয়ার রিয়ার ক্যামেরা সেটআপ অফার করেছিল।
রিপোর্টে বলা হয়েছে, নোকিয়ার এই আপকামিং স্মার্টফোন Nokia 8.3 5G-র সাক্সের হবে। তবে,সংস্থা এই ফোনটি বাজারে নোকিয়া 8.4 5G নামে নয়, বরং Nokia X50-র নামে বাজারে লঞ্চ করা যেতে পারে।
থাকতে পারে এই ফিচার এবং স্পেসিফিকেশন
ফোনে দেওয়া ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আপাতত সংস্থার তরফে কোনও তথ্য দেওয়া হয়েনি। তবে লীক রিপোর্ট অনুযায়ী, নোকিয়া-র এই আপকামিং স্মার্টফোনে 6.5 ইঞ্চি পিয়োর ডিসপ্লে V4 পাওয়া যাবে। এই ডিসপ্লে কোয়াড এইচডি + রেজোলিউশন এবং 120Hz এর রিফ্রেশ রেটের সাথে আসতে পারে।
প্রসেসরের কথা বললে তবে সংস্থা এই ফোনে স্ন্যাপড্রাগন 775G চিপসেট অফার করতে পারে। কোয়ালকম এখনও পর্যন্ত এই চিপসেটটি বাজারে লঞ্চ করেনি। কিছু বিশেষজ্ঞরা মনে করেন যে সংস্থা এই ফোনে আগে লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন 780G চিপসেট দিতে পারে।
ফোনে পাওয়ার দেওয়ার জন্য 6000mAh ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এই ব্যাটারি 22.5W এর ফাস্ট চার্জিং সপোর্ট করতে পারে। ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য এখনও বেরিয়ে আসেনি। প্রাইমারি ক্যামেরা ছাড়া এতে একটি আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স, ডেপথ সেন্সর, একটি ম্যাক্রো শ্যুটার এবং একটি টেলিফোটো লেন্স থাকতে পারে। স্মার্টফোনে ZEISS অপটিক্স সহ OZO অডিও টেকনোলজি দেওয়া যেতে পারে।