HIGHLIGHTS
নোকিয়ার 48MP ক্যামেরা ফোনের বিষয়ে জানা গেছে
একটি ইন্টারনেটে লিক ছবি থেকে এই বিষয়ে জানা গেছে
ফোনে একটি ডিউড্রপ নচও দেখা গেছে
নোকিয়া নাকি একটি স্মার্টফোনের ওপরে কাজ করছে যা ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে আর এতে একটি 48MP ক্যামেরার সঙ্গে দেখা যাবে। ইন্টারএন্টে লিক হওয়া এক ছবি থেকে এই রকম জানা গেছে। এই ছবি ওয়েবোর একজন ইউজার নিয়ে এসেছেন।
Surveyএই ছবিতে ফোনটি ভাল করে দেখা গেছে। আর এছাড়া এও মনে করা হচ্ছে যে ইন্টারনালি এই ফোনের দাম ডেয়ারডেভিল দেওয়া হয়েছে। আর যদি এই খবর সত্যি হয় তবে এটি HMD গ্লোবালের দ্বিতীয় 48MP ক্যামেরা ফোন হবে, কারন এর আগে নোকিয়া X71 এই একই ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে।

এখানে যে ছবি গুলি দেখা যাচ্ছে তা যদি ভাল করে দেখেন তবে এই ফোনে থিক বেজেল দেখা গেছে আর এর সঙ্গে এই ফোনটি চিনে নোকিয়া ব্র্যান্ডিং পাবে। আর এও জানা গেছে যে কোম্পানি এই ডিভাইসটি একটি ওয়াটার ড্রপের সঙ্গে লঞ্চ করবে। আর এই ফোনে টাইপ C পোর্ট আছে।

আর এর সঙ্গে এই ফোনে আপনারা 3.5mm অডিও জ্যাক পাবেন। আর এই ফোনে ব্যাকে তিনটি সেন্সার আছে। আর এই তিনটির মধ্যে তৃতীয় সেন্সার একটি ToF সেন্সার হবে। আর এই ফোনের গ্লাস ব্যাক যুক্ত হবে আর এর রেয়ার প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।