HMD গ্লোবাল অফিসিয়ালি জানিয়েছে যে এবার তারা তাদের Nokia 9 Pure View ফোনটি 12MP পেন্টা ক্যামেরা সঙ্গে তাড়াতাড়ি ভারতে নিয়ে আসবে। আর এই মাসের শেষের মধ্যে এই ফোনটি ভারতে আসতে পারে। আপনাদের বলে রাখি যে এই ফোনে দুটি RGB আর তিনটি মোনোক্রোম লেন্স আছে আর এই ফোনে আপনারা এই রকমের অপ্টিক পাবেন।
https://twitter.com/NokiamobileIN/status/1146640015327256577?ref_src=twsrc%5Etfw
MWC 2019 য়ে এই ফোনটি প্রথম পেন্টা ক্যামেরা সঙ্গে আসে। আর এই Nokia 9 PureView ফোনটির ভারতে দামের বিষয়ে এখনও কিছু জানা জায়নি। এমনিতে এই ফোনটি $699 মানে 48,700 টাকায় লঞ্চ করা হয়েছে।
এই ফোনে আপনারা 5.99 ইঞ্চির কোয়াড HD+ পাবেন যা নোকিয়া পিওর ভিউ ডিসপ্লে নাম দিয়েছে। Nokia 9 Pure View ফোনটির ব্যাকে আপনারা 12MP আর 5MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে সেলফি নেওয়ার জন্য 20MP র ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে কোম্পানি ছবি তোলার জন্য নেক্সট জেনারেশানের Pro ক্যামেরা অ্যাপ দিয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC আর 6GB র্যাম দেওয়া হয়েছে।
এই নোকিয়া ফোনে আপনারা IP67 রেটিং পাবেন আর এর মানে আপনাদের এও বলে রাখি যে এই ফোনে আপনারা ডাস্ট রেজিস্টেন্স পাবেন। আর অ্যান্ড্রয়েড 9 পাই ফোনে আপনারা 128GB স্টোরেজ পাবেন আর এর সঙ্গে এই ফোনে একটি 3,320mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।