Nokia 5.4 এবং Nokia 3.4 বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ, রয়েছে চারটি ক্যামেরা এবং দুর্দান্ত ফিচার

Updated on 11-Feb-2021
HIGHLIGHTS

Nokia 5.4 ফোনের সেল 17 ফেব্রুয়ারি থেকে Nokia India-র ওয়েবসাইটে এবং Flipkart-এ শুরু হবে

Nokia 5.4 এর 4GB RAM ভ্যারিয়্যান্টের দাম 13,999 টাকা এবং 6GB RAM ভ্যারিয়্যান্টের দাম 15,499 টাকা

Nokia 3.4 ফোনের কথা এটা শুধু 4GB + 64GB ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম 11,999 টাকা

HMD Global ভারতে তার দুটি নতুন দুর্দান্ত স্মার্টফোন Nokia 5.4 এবং Nokia 3.4 লঞ্চ করেছে। সংস্থার এই দুটি স্মার্টফোনই বাজেট সেগামেন্টে লঞ্চ করা হয়েছে। Nokia 5.4 এর 4GB RAM ভ্যারিয়্যান্টের দাম 13,999 টাকা এবং 6GB RAM ভ্যারিয়্যান্টের দাম 15,499 টাকা। এই ফোন 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে আসে। যদি বলি Nokia 3.4 ফোনের কথা এটা শুধু 4GB + 64GB ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম 11,999 টাকা।

আগামী সপ্তাহে শুরু হবে সেল

Nokia 5.4 ডাস্ক এবং পোলার নাইট ক্লাক বিকল্পে লঞ্চ করা হয়েছে। এর সেল 17 ফেব্রুয়ারি থেকে Nokia India-র ওয়েবসাইটে এবং Flipkart-এ শুরু হবে। যদি Nokia 3.4 এর কথা বলি তবে এই ফোনের সেল 20 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চারকোল, ডস্ক, Fjord রঙে বিক্রি করা হবে। এই ফোন নোকিয়া-র ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্ট এবং লিডিং রিটেল আউটলেটে উপলব্ধ করা হবে।

Nokia 5.4 এর স্পেসিফিকেশন

ফোনে 720×1560 পিক্সেল রেজোলিউশন সহ 6.39-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই ফোনে প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগন 662 SoC দেওয়া হয়েছে। এছাড়া ফোনে 6GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। অ্যান্ড্রয়েড 10 ওএসের সাথে আসা এই ফোনের মেমরি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 512GB বাড়ানো যেতে পারে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে। এর মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল সেন্সর, একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। নোকিয়া 5.4-এ সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেলের পাঞ্চ-হোল ক্যামেরা রয়েছে। ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনের সাথে আসা এই ফোনে 4000mAh ব্যাটারি রয়েছে, এটি 10 ​​ওয়াটের চার্জিং সপোর্ট সহ আসে।

Nokia 3.4 এর স্পেসিফিকেশন

ডুয়াল ন্যানো সিম সপোর্ট সহ আসা এই ফোনে একটি 6.39 ইঞ্চি পূর্ণ এইচডি+ ডিসপ্লে রয়েছে যার 720×1560 পিক্সেল রেজোলিউশন। ডিসপ্লেতে অ্যাসপেক্ট রেশিও 19.5: 9। 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ ফোনে স্ন্যাপড্রাগন 460 SoC প্রসেসর দেওয়া হয়েছে। ফোনের 512GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সপোর্ট সহ আসে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটিতে 13 মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য এতে 4000mAh ব্যাটারি রয়েছে যা 5W চার্জিংয়ের সাথে আসে।

Connect On :