মনে করা হচ্ছে যে Nokia 3310 ফোনটি 3G ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। রিপোর্ট অনুসারে ফেডেরাল ক্মিউনিকেশান কোম্পানি (FCC)’র তরফ থেকে Nokia 3310, 3G করার জন্য সমস্ত দরকারি অনুমতি পাবে।
NokiaPowerUser একটি লিস্ট বানিয়েছে, যাতে মডেল নম্বর TA-1036’র সঙ্গে নোকিয়া 3G ভেরিয়েন্টটি লিস্ট করা হয়েছে। এই ফোনের 2G ভেরিয়েন্টটির মডেল নম্বর TA-1030। তবে লিস্টে থাকা সম্ভাব্য 3G ফোনের মডেল নম্বর যা দেওয়া হয়েছে তা থেকে মনে করা হচ্ছে যে এটি Nokia 3310 হবে। সার্টিফিকেশান লিস্টে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে এই হ্যান্ডসেটটি আমেরিকাতে 2G/3G ব্যান্ড সাপোর্ট করবে।লন্ডনে 16 আগস্ট Nokia 8 লঞ্চ হতে পারে। রিপোর্ট অনুসারে এর সঙ্গে Nokia 3310 ফোনটি 3G ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে।
আরও ভাল ডিলস এখানে দেখুন Nokia 3310 (2G) ভারতে লঞ্চ হয়েগেছে। এখানে এই ফোনটির দাম 3,310 টাকা আর এই ফোনটিতে 2.4 ইঞ্চির কার্ভড ডিসপ্লে আছে। এর রেজিলিউশান 240x320p আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 16GB। এই স্টোরেজ কে মাইক্রো এসডী কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যায়। এই ফোনটিতে 2MP’র রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনটির ব্যাটারি 1200 mAh এর। এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে।