SAMSUNG GALAXY A সিরিজের আপকামিং ফোনে 64MP র ক্যামেরা থাকবে

SAMSUNG GALAXY A সিরিজের আপকামিং ফোনে 64MP র ক্যামেরা থাকবে

যখন 64MP ক্যামেরা যুক্ত ফোন আসার অপেক্ষায় আছে সবাই সেই সময়ে এখন প্রশ্ন এই যে কোন কোম্পানি প্রথম এই ক্যামেরার ফোন আনবে। রেডমি আর রিয়েলমি 64MP ক্যামেরা সেন্সারের বিষয়টি নিশ্চিত করেছে। আর এবার স্যামসাংও এই ক্যামেরা যুক্ত ফোন আনারা তোড়জোড় করছে। রিপোর্ট অনুসারে স্যামসাং তাদের গ্যালাক্সি A সিরিজের ফোনে 64MP র ক্যামেরা দফিতে পারে। এর মানে এই যে কোম্পানি একটি 64MP ক্যামেরা যুক্ত ফোন আনতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে Galaxy A সিরিজে 64MP র ক্যামেরার সঙ্গে এই বছরের সেপ্টেম্বরে লঞ্চ করা হতে পারে। আর রেডমি আর রিয়েলমিও 64MP র ক্যামেরা ফোন আনবে বলে জানিয়েছে আর এবার দেখার যে কে প্রথমে এই ফোন লঞ্চ করে।

আপনাদের এও বলে রাখি যে স্যামসাং য়ের কাছে প্রথম থেকেই ISOCELL Bright GW1 আছে। আর কোম্পানি 64MP র ক্যামেরা সেন্সার মে মাসে এনেছিল। আর টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছে যে স্যামসাং তাদের এই স্পেশাল ফোনটি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নতুন গ্যালাক্সি A সিরিজ ফোনে লঞ্চ করতে পারে।

আর এর সঙ্গে 2019 সালের মে মাসের রিপোর্ট থেকে জানা গেছিল যে Galaxy A70S কোম্পানির প্রথম ফোন যা 64MP র ক্যামেরার সঙ্গে আসতে পারে। আর এই গ্যালাক্সি A70S ফোনটি স্যামসাংয়ের গ্যালাক্সি A70 ফোনের ছোট আপগ্রেডেশান হতে পারে। আর খবর অনুসারে রেডমি তাদের 64MP ক্যামেরা ফোন তাড়াতাড়ি চিনে লঞ্চ করতে পারে তবে ফোনটি কবের মধ্যে লঞ্চ হবে সেই নিয়ে এখনও কিছু জানা জায়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo