আপকামিং সোনি XPERIA 20 ফোনে এই ধরনের ক্যামেরা থাকতে পারে

Updated on 09-Jul-2019
HIGHLIGHTS

এই ফোনে স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার থাকতে পারে

এই ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে আসতে পারে

ফোনে একটি 6.0 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে

স্মার্টফোন কোম্পানি সোনি তাড়াতাড়ি তাদের পরবর্তী স্মার্টফোন নিয়ে আসতে পারে। আর এটি Sony Xperia 20  নামে আসতে পারে। আর রিপোর্ট অনুসারে এই আপকামিং ফোনে কোম্পানি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসারের সঙ্গে 4GB র‍্যাম আর 6GB র‍্যাম দিতে পারে। আর এর সঙ্গে এই ফোনে Sony Xperia 20  ফোনটি একটি মিড রেঞ্জ ফোন হিসাবে আসতে পারে।

Sony Xperia 20 ফোনটির বিষয়ে একাধিক জিনিস জানা গেছে। লিক রিপোর্ট থেকে জানা গেছে যে ফোনে 6.0 ইঞ্চির LCD ডিসপ্লে থাকতে পারে। আর এর সঙ্গে এই ফোনটি দুটি স্টোরেজে আসতে পারে। এর মধ্যে 64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকতে পারে।

ক্যামেরার বিষয়ে একটি লিক রিপোর্টে জানা গেছে। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গেছে যে Sony Xperia 20 ফোনটিতে ক্যামেরা সেটআপে 12MP র দুটি ক্যামেরা সেন্সার থাকতে পারে। আর আপনাদের জানিয়ে রাখি যে জাপানি ব্লগ SumahoInfo এই লিক রিপোর্টটি শেয়ার করেছে।

লিক অনুসারে Sony Xperia 20 ফোনটির ডায়মেনশান 158x69x8.1 মিলিমিটার হতে পারে। আর এই ফোনটি সেপ্টেম্বর 2019 র IFA 2019 য়ে আসতে পারে। ফোনে ফ্রন্ট ক্যামেরা আর ব্যাটারির বিষয়ে এখনও কিছু জানা জায়নি।

Connect On :