Motorola Signature series smartphone teasing started in India
Edge 70 এর পর, এখন Motorola Signature series বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, ডিভাইসটি দেশের বাজারে ফ্ল্যাগশিপ নন-ফোল্ডেবল ডিভাইস হিসেবে আসবে। কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার আপকামিং স্মার্টফোনটি টিজ করেছে। শুধু তাই নয়, টিপস্টাররাও মোটোরোলা সিগনেচার ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ করেছে। নতুন খবর অনুযায়ী, লিক রেন্ডারে জানা গেছে যে, ফ্ল্যাগশিপ-স্টাইলের এই ফোনটি একটি স্টাইলাস এবং একাধিক অ্যাকসেসরিজের সাথে আসবে। আসুন মোটোরোলা সিগনেচারের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে সিগনেচার সিরিজটি 7 জানুয়ারী 2026 এ লঞ্চ হবে। নতুন মোটোরোলা ফোনটি ফ্যাব্রিক ফিনিশ রিয়ার প্যানেল, পাতলা বেজেলসহ একটি ফ্ল্যাট ডিসপ্লে এবং বাম দিকে কাস্টমাইজ বাটন থাকবে বলে জানা গেছে। এটি কার্বন এবং মার্টিনি অলিভ রঙের বিকল্পে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Samsung এর শক্তিশালী পারফরম্যান্স সহ 5G স্মার্টফোনে দেদার ছাড়, হল সোজা 25000 টাকার বেশি সস্তা
লেটেস্ট লিক অনুযায়ী, ডিভাইসে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7 ইঞ্চি ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। ডিভাইসে প্রসসের হিসেবে দেওয়া যেতে পারে Qualcomm Snapdragon 8 Gen চিপসেট এবং এবং অ্যাড্রেনো 829 জিপিইউ। এটি 16GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ সহ পেয়ার করা যেতে পারে। এটি মোটোরোলার হ্যালো ইউআই সহ অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার দিতে মোটোরোলা সিগনেচার ফোনে থাকতে পারে 5000mAh ব্যাটারি, তবে চার্জিংয়ের বিষয় কিছু জানা যায়নি।
ক্যামেরার ক্ষেত্রে মোটোরোলা সিগনেচার ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এটি 50 মেগাপিক্সেলের তিনটি সেন্সর অফার করবে, যার মধ্যে একটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ প্রাইমারি Sony Lytia সেন্সর এবং একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।
এখন পর্যন্ত মোটোরোলা তার নতুন ফোনের দাম প্রকাশ করেনি। তবে স্টাইলাস সাপোর্ট সহ একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ হিসেবে আসবে বলে অনুমান করা হচ্ছে। মোটোরোলা সিগনেচার সম্ভবত স্যামসাংয়ের আল্ট্রা মডেলগুলোর চেয়ে কম দামে বাজারে আসবে, যদিও এটি হাই-এন্ড সেগামেন্টে আসতে পারে।