Motorola Signature gets massive Price cut in Amazon Summer sale
আপনি যদি একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং ফ্ল্যাগশিপ-লেভেলের ফিচারে ঠাসা কোনো ডিভাইস দুর্দান্ত ছাড়ে ফোন কিনতে চান, তবে Amazon Great Summer Sale আপনার জন্য এক দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। মোটোরোলা এর প্রিমিয়াম স্মার্টফোন Motorola Signature বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। দাম কম হওয়ার পাশাপাশি, মোটোরোলা ফোনে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও পাওয়া যাবে।
মোটোরোলা ফোনে শক্তিশালী Snapdragon প্রসেসর, 165Hz LTPO AMOLED ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের মতো ফিচার এই ফোনকে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে অনন্য করে তুলেছে।
আরও পড়ুন: মাসে 200 টাকারও কম খরচে পুরো 28 দিন চলবে Jio সিম, সাথে আনলিমিটেড কলিং এবং ডেটাও
গ্রেট সামার সেলে চলাকালীন মোটোরোলা সিগনেচার ফোনের দাম অনেকটা কমে গেছে। বর্তমানে স্মার্টফোনটি 55,565 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে লঞ্চের সময় এই ফোনের দাম 60 হাজার টাকার কাছাকাছি ছিল। এছাড়া কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে অতিরিক্ত 1250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এই সমস্ত অফারের পর ফোনের দাম কমে 54,500 টাকা পর্যন্ত হয় যাবে।
পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে কিনলে, গ্রাহকরা 44,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন।
সেগনেচার ফোনে ডিসপ্লে হিসেবে 165Hz LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস 6200 নিট পর্যন্ত পৌঁছাতে পারে।
প্রসেসর হিসেবে মোটোরোলা এই স্মার্টফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করেছে, যা ফ্ল্যাগশিপ-স্তরের পারফরম্যান্স অফার করে। মাল্টিটাস্কিং, গেমিং এবং AI-চালিত বিভিন্ন কাজ করার সময় ফোনটি অত্যন্ত দ্রুত পারফরম্যান্সের দাবি করে।
ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এতে 50 মেগাপিক্সেলের একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম সেটআপ রয়েছে। এতে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্সও রয়েছে। এছাড়া, সেলফি তোলা এবং ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও ফোনটি একটি প্রিমিয়াম অভিজ্ঞতা অফার করে।
পাওয়ার দিতে মোটোরোলা সিগনেচার ফোন 5200mAh ক্ষমতার একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে।