মোটোরোলা তাদের প্রথম ফোল্ডেবেল ফোনের বিষয়ে 13 নভেম্বর জানাবে বলে জানা গেছে। এই আপকামিং হ্যান্ডসেটটি সম্ভবত ক্লামশেল ডিজাইনের সঙ্গে আসবে বলে মনে করা হচ্ছে। আর এই ফোনটি আইকনিক মোটো Razr V3 র মতন দেখতে হতে পারে। এর মধ্যে আমরা এই ফোনের কিছু লিক রেন্ডার দেখেছি যা দেখে এই ফোনটির ডিজাইনের বিষয়ে কিছুটা হলেও অনুমান করা যায়। আর এই স্মার্টফোনটির একটি লাইভ ইমেজ ওয়েবোতে দেখা গেছে। সেহানে এই ডিভাইসের স্ক্রিন দেখা গেছে এর ডিজাইন এর আগের লিক ইমেজের মতনই দেখতে লেগেছে।
এই ফোনের টপে নচ লম্বা ডিসপ্লের সঙ্গে থাকবে। আর এর সঙ্গে এই ফোনের নিচের দিকে ডাবাল আপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা ফোল্ড না করা অবস্থায় বেশ পাতলা আর এই ফোনটি ফোল্ড হলেও দেখতে ভাল আর এই ফোনটি লঞ্চ হওয়ার আগে আগেই ফোনের লাইভ ইমেজ দেখা গেছে।
এর আগেই আমরা আপনাদের বলেছি যে মোটোরোলা রেজারের বেশ কিছু রেন্ডার দেখা গেছে। আর এই ফোনটি 2004 সালের রেজার V3 র মতন হবে অনেকটাই। আর ফোনটি ভাজ করলে ফোনের ওপরে একটি ছোট টাচ স্ক্রিন দেখা গেছে। আর এই ফোনের টিক মডেল নিচের দিকে আছে। আর এর সগে এই ফনে আপনারা একটি ইনার ডিসপ্লেও পাবেন। আর এই ফোনের রেগুলার স্কোয়ার শেপড নচ ডিভাইস ডিসপ্লে থাকবে।