MOTOROLA ONE ZOOM ফোনের ছবি আর স্পেক্স লিক হল, ফোনটির ক্যামেরাই এর মুল আকর্ষণ

HIGHLIGHTS

ফোনে 6.2 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে

ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 675 SoC থাকতে পারে

আর এই ফোনে একটি 48MP র ক্যামেরা থকাতে পারে

MOTOROLA ONE ZOOM ফোনের ছবি আর স্পেক্স লিক হল, ফোনটির ক্যামেরাই এর মুল আকর্ষণ

মোটোরোলা ওয়ান ভিশান লঞ্চ হওয়ার পরে এবার রিপোর্টে জানা গেছে যে কোম্পানি তাদের নতুন ফোন মোটোরোলা ওয়ান অ্যাকশান নিয়ে কাজ রকছে। আর এবার আরও একটি মোটোরোলা ফোনের বিষয়ে খবর এসেছে যা মোটোরোলা ওয়ান জুম নামে পরিচিত হচ্ছে। আর রিপোর্ট অনুসারে এই ফোনটিকে মোটোরোলা ওয়ান প্রো বলা হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সম্প্রতি এই মোটোরোলা ওয়না জুম নিয়ে একটি নতুন লিক রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্ট অনুসারে এই ফোনে 48MP র ক্যামেরা থাকতে পারে। আর এর সঙ্গে রিপোর্টে এও জানা গেছে যে এই ফোন IFA 2019 য়ের সময়ে আসতে পারে। আর মোটোরোলা ওয়ান জুম ফোনের ছবি লিক হয়েছে। মোটোরোলার এই ফোনের পেছনের দিকে চারটি ক্যামেরা থাকতে পারে। আর এই বিষয়ে WinFuture য়ের একটি রিপোর্ট থেকে জানা গেছে।

এই ফোনে একটি 48MP র প্রাইমারি ক্যামেরা থাকতে পারে আর এর সঙ্গে এই ফোনে একটি 12MP র ফাইনাল ইমেজ থাকবে।আ র ফোনের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার আর টেলিফটো লেন্সের মাধ্যমে দেওয়া হতে পারে যা 5X হাইব্রিড জুমের সঙ্গে আসতে পারে। পোট্রেড ফটোগ্রাফি ভাল করার জন্য এই ফোনে ডেপথ সেন্সার থাকতে পারে।

ছবির ক্ষেত্রে এই ফোনের ফ্রন্টে আপনারা ওয়াটার ড্রও নচ আর পাতলা বেজেল থাকতে পারে। আর এই ফোনের ব্যাক সাইডে চারটি ক্যামেরা থাকার সম্ভবনা আছে। ক্যামেরা সেটআপের চিনে মোটোরোলার লোগো থাকতে পারে। আর রিপোর্ট অনুসারে এই ফোনের দাম 429 ইউরো মানে প্রায় 34,000 টাকা হতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo