MOTOROLA ONE VISION ফোনটি আজকে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে

HIGHLIGHTS

মোটোরোলা ওয়ান ভিশান একটি 128GB স্টোরেজের ফোনে

এই ফোনের দাম 19,999 টাকা

এই ফোনটি আজ দুপুরে ফ্লিপকার্টে কেনা যাবে

MOTOROLA ONE VISION ফোনটি আজকে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে

ভারতে সদ্য লঞ্চ হওয়া মোটোরোলার ফোন মোটোরোলা ওয়ান ভিশান আজকে ফ্লিপকার্টে দুপুর 12টার সময়ে কেনা যাবে। আর এই ফোনটি আপনারা 19,999 টাকায় কিনতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola One Vision ফোনের দাম

এই মোটোরোলা ফোনটি ভারতে 19,999 টাকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 4GB র‍্যাম আর 128GB স্টোরেজে কেনা যাবে। আর এই মোটোরোলা ফোনটি আপনারা ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট আর সাফায়ার গ্রেডিয়েন্ট রঙে কিনতে পারবেন।

Motorola One Vision য়ের স্পেক্স

এই মোটোরোলা ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা স্যামসাংয়ের এক্সিয়ন্স 9609 প্রসেসার পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে। আর এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান ফোন আর তাই এই ফোনটি নিয়মিত অ্যান্ড্রয়েড পাই আপডেট পাবে।

ফোনে 4GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এই ফোনে আপনারা স্টোরেজকে 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 48MP+5MP ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে এর সঙ্গে একটি 25MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। ফোনে 3500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo