ভারতে মোটোরোলার নতুন ফোন Moto one Vison লঞ্চ হওয়ার দিনেই কোম্পানি তাদের একটি ফোন Motorola One Power য়ের দাম কমিয়েছে। এই ফোনটি 15,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।
আর এই ফোনটির দাম এর আগে কমে 14,999 টাকা করা হয়েছিল আর এবার এই ফোনটির দাম আরও একবার কমেছে আর এই ফোনটির 2000 টাকা দাম কমার পরে এটি 12,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনটি অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট আর ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে ইন্সট্যান্ট 10% ডিস্কাউন্ট হবে আর এই ফোনটি আপনারা নো কস্ট EMI তে কিনতে পারবেন।
মোটোরোলা এই ফোনে আপনারা 6.2 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনে ভিসান ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 আছে আর এই ফোনে 4GB র্যাম আর 63GB স্টোরেজ আছে।
ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে যা 16MP+8MPর আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা পাবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।