Motorola G45 5G phone Price drop under Rs 10000 on Flipkart Sale
আপনি যদি সস্তা দামে নতুন স্মার্টফোন কিনতে চান তবে এটাই সুযোগ। আসলে Motorola Moto G45 5G ফোনটি আসল দাম থেকে অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। মোটোরোলার এই ফোনটি 9000 টাকার দামে বাড়ি নিয়ে যেতে পারেন। গত বছর লঞ্চ হওয়া মোটোরোলার এই ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি, তিনটি ক্যামেরা সহ একাধিক দুর্দান্ত ফিচার। মোটোরোলা জি৪৫ ৫জি ফোনটি Flipkart Freedom Sale এ সস্তায় কেনা যাবে।
মটোরোলা জি৪৫ ৫জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্ট 4GB RAM+128GB এবং 8GB RAM+128GB স্টোরেজে কেনা যাবে। ফ্লিপকার্টে এই ফোনটি 10,999 টাকার শুরুর দামে লিস্ট করা হয়েছে। ফোনের টপ ভ্যারিয়্যান্ট 11,999 টাকায় আসে। ফোনের কেনাকাটার 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে, যার পরে ফোনের দাম কমে 9000 টাকা থেকে শুরু হবে।
আরও পড়ুন: BSNL এর তিন মাসের ভ্যালিডিটি সহ সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 3 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংও
ফিচারের কথা বললে, মোটোরোলার এই বাজেট ফোন 6.5-ইঞ্চির HD+ ডিসপ্লে সহ আসে। ফোনের ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এই ফোন Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসরে কাজ করে। ফোনের সাথে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি যা 20W টাইপ সি চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া।
আরও পড়ুন: 8000 টাকার কম দামে 32 inch Smart TV, দুর্দান্ত সাউন্ড সহ ভাল পিকচার কোয়ালিটি সেরা স্মার্ট টিভি