Motorola G35 5G Phone price drop under Rs 10000 on Flipkart
কম দামে দুর্দান্ত 5G Smartphone কিনতে চান তবে এটাই বড় সুযোগ। আসলে ই-কমার্স সাইট Flipkar দিচ্ছে দারুন অফার। বলে দি যে 23 সেপ্টেম্বর থেকে শুরু Flipkart Big Billion Days Sale, যেখানে অনেক স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হবে। তবে সেলের অপেক্ষা না করেও আপনি Motorola G35 5G ফোনটি কিনতে পারেন। মোটোরোলা জি৩৫ ৫জি ফোনটি 9000 টাকার কম দামে কেনা যাবে। আসুন ফোনের ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।
মোটোরোলা জি৩৫ ৫জি বাজেট ফোন অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে 8999 টাকার ছাড়ে লিস্ট করা। গ্রাহকরা কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে ছাড় পেতে পারেন। সাথে 5 শতাংশ ক্যাশব্যাকও দেওয়া হবে। যার পরে স্মার্টফোনের দাম আরও কমে যাবে।
গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। গ্রাহকরা তাদের পুরনো ফোনে 7850 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ডিভাইসে 6.72-ইঞ্চির ফুল HD+ 120Hz ডিসপ্লে দেওয়া। স্মার্টফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে মোটোরোলা জি৩৫ ৫জি ফোনটি T760 চিপসেটে কাজ করে যা 5G কানেক্টিভিটি অফার করে। পাওয়ার দিতে মোটোরোলা জি৩৫ ৫জি ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে।
আরও পড়ুন: সস্তা দামে Unlimited 5G খুঁজছেন? Jio এর এই রিচার্জ 200 টাকারও সস্তা