Motorola Edge 70 ultra slim smartphone sale start in India Flipkart Price offer specs features
মোটোরোলা সম্প্রতি Motorola Edge 70 লঞ্চ করেছে। আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য সুখবর। মোটোরোলার লেটেস্ট স্মার্টফোন এখন কেনার জন্য পাওয়া যাবে। আজ 23 ডিসেম্বর থেকে মোটোরোলা এজ 70 ফোনের বিক্রি শুরু হয় গেছে। এই স্মার্টফোনটি মিড রেঞ্জ সেগামেন্টে লঞ্চ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ 70 ফোনের দাম কত এবং সেল অফার কী।
দামের কথা বললে, মোটোরোলা এজ 70 স্মার্টফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM+256GB স্টোরেজ অপশনে কেনা যাবে। মোটোরোলার এই স্মার্টফোনটি 29,999 টাকা দামে লঞ্চ হয়েছে।
যদি আপনার HDFC বা IDFC ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া রয়েছে EMI অপশন।
আরও পড়ুন: সোজা 21 হাজার টাকা সস্তা হয় গেল 50MP ক্যামেরা সহ Pixel স্মার্টফোন, জানুন কোথায় পাবেন
আপনি যদি Motorola Edge 70 কেনার পরিকল্পনা করেন, তাহলে আপনি এটি PANTONE Lily Pad, PANTONE Gadget Grey এবং PANTONE Bronze Green রঙের বিকল্পগুলিতে পাবেন। আপনি এটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে কিনতে পারেন।
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 ফোনে রয়েছে 6.7-ইঞ্চির pOLED Flat ডিসপ্লে দেওয়া। ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস এবং 2712×1220 পিক্সেল রেজোলিউশন রয়েছে।
প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 70 ফোনটি কোয়ালকম এর Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। এটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এজ 70 ফোনে 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সেলফি তোলার জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে এতে 5000mAh এর ব্যাটারি রয়েছে যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি এতে IP68+ IP69 রেটিংও দিয়েছে।