আগামী মাসেই ভারতে আসছে Motorola এর প্রিমিয়াম স্মার্টফোন, লঞ্চের আগেই ক্যামেরা ফিচার ফাঁস
মোটোরোলা ভারতে তার আগামী প্রিমিয়াম Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের লঞ্চের ঘোষণা করে দিয়েছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোন ভারতীয় বাজারে আসতে চলেছে। নতুন মোটোরোলা স্মার্টফোনটি দুর্দান্ত কালার এবং ডিজাইন সহ কোম্পানি টিজ করেছে। মোটোরোলা এজ 70 প্রো+ ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে। তবে লঞ্চের আগেই মোটোরোলা এজ 70 প্রো+ ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ হয়ে গেছে। আসুন মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোনের লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশনের ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
Surveyভারতে Motorola Edge 70 Pro+ ফোনটি লঞ্চ কবে
আপকামিং মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোনটি ভারতে 4 জুন লঞ্চ হওয়ার কথা রয়েছে। কোম্পানি ইতিমধ্যেই ফ্লিপকার্ট এ ফোনের টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনের জন্য একটি বিশেষ মাইক্রোসাইটও চালু করা হয়েছে। কোম্পানির নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও, ফ্লিপকার্টের মাধ্যমেও ফোনটি কেনা যাবে।
আরও পড়ুন: Realme ভারতে লঞ্চ করল 8000mAh ব্যাটারি সহ শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত
Stunning Inside out✨
— Motorola India (@motorolaindia) May 24, 2026
Introducing the new motorola edge 70 pro+, where luxurious Collections™️ finishes meet flagship experiences inside and out.
Launching 4th June on Flipkart, https://t.co/azcEfy2uaW and leading retail stores.#motorolaIndia #motorolaEdge70ProPlus pic.twitter.com/LIcO0fDKhs
কত দাম হবে মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোনের
ভারতে ফোনের দাম 50,000 টাকার আশেপাশে থাকবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের আগেই মোটোরোলা এজ 70 প্রো প্লাস এর মেইন স্পেসিফিকেশনগুলো বেশ চর্চায় রয়েছে।
মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে
লিক অনুযায়ী, এজ 70 প্রো প্লাস ফোনে 6.8-ইঞ্চির 1.5K কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে। জানা গেছে যে, এই ডিভাইসে একটি OLED প্যানেল ব্যবহার করা হবে। এতে 144Hz রিফ্রেশ রেট থাকার কথা রয়েছে। ফোনে 5200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যেতে পারে। ফোনে প্রসেসর হিসেবে MediaTek-এর Dimensity 8500 Extreme চিপসেট ব্যবহার করা হতে পারে।
এজ 70 প্রো প্লাস ফোনটি আউট অফ দ্যা বক্স Hello UX অপারেটিং সিস্টেম চলবে, যা Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি হবে।
ক্যামেরার ক্ষেত্রে এজ 70 প্রো প্লাস ফোনটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকার কথা রয়েছে। এর পাশাপাশি এতে 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। ডিভাইসে 3.5x জুম সুবিধা পাওয়া যেতে পারে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনটিতে একটি ৫০-মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকার কথা রয়েছে।
আরও পড়ুন: মাত্র 10,999 টাকার শুরু দামে Kodak ভারতে লঞ্চ করল Dolby সাউন্ড সহ সস্তা Smart TV, জানুন ফিচার কী
ব্যাটারি হিসেবে এজ 70 প্রো প্লাস ফোনে 6500mAh ব্যাটারি থাকার কথা রয়েছে। এর পাশাপাশি, কোম্পানি এতে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা অফার করতে পারে। কোম্পানি ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার অফার করবে বলে দাবি করেছে। আশা করা হচ্ছে, ফোনটি একাধিক রঙের শেডে পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile