Motorola Edge 70 Neo India launch confirmed expected Camera specs features and more
মোটোরোলা ভারতে শীঘ্রই তার একটি আরও নতুন 5G ফোন Motorola Edge 70 Neo লঞ্চ করতে চলেছে। কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছে যে আপকামিং মোটোরোলা এজ 70 নিও ফোনটি ভারতে শীঘ্রই লঞ্চ হবে, তবে এখন পর্যন্ত কোম্পানি ফোনের সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি। আপকামিং মোটোরোলা এজ 70 নিও ফোনের ডিজাইন এবং কালার অপশন ইতিমধ্যে প্রকাশ হয়েছে। সম্প্রতি আসা রিপোর্ট থেকে জানা গেছে যে এই ফোনটি ক্যামেরা-সেন্ট্রিক মিড-রেঞ্জ ডিভাইস হতে পারে।
দামের কথা বললে, ভারতে মোটোরোলা এজ 70 নিও ফোনের দাম 40 হাজার টাকার কম হতে পারে। এছাড়া, আশা করা হচ্ছে যে মোটোরোলা এজ 70 নিও ফোনটি ভারতে চলতি মাসেই লঞ্চ করা হবে। তবে সঠিক দাম এবং বিক্রি সম্পর্কে তথ্য এখনও জানা যায়নি।
আরও পড়ুন: 7200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরা সহ iQOO Z11xa 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং বিক্রি কবে
স্পেসিফিকেশনের দিক থেকে, মোটোরোলা এজ 70 নিও ফোনে 144Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চির 1.5K FHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি 5000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট থাকতে পারে। মোটোরোলা ফোনটি এমন গ্রাহকদের জন্য যারা কমপ্যাক্ট স্ক্রিন সাইজ পছন্দ করেন।
ডিভাইসটে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট থাকার অনুমান রয়েছে, যা প্রতিদিনের কাজ, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য উন্নত পারফরম্যান্স অফার করবে।
ক্যামেরাপ ক্ষেত্রে এজ 70 নিও ফোনের অন্যতম ফিচার হল, স্মার্টফোনে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এতে আরও দুটি সেন্সর থাকবে যা একটি ম্যাক্রো সেন্সর এবং একটি ডেডিকেটেড লাইট সেন্সর থাকতে পারে। সেলফির জন্য ফোনে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে।
পাশাপাশি, পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 নিও ফোনে 6300mAh বড় ব্যাটারি থাকতে পারে, যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসে IP68 এবং IP69 রেটিংও থাকতে পারে, যা ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখবে।