Motorola Edge 60 Pro launch in India today expected price specs
মোটোরোলা আজ 30 এপ্রিল ভারতে তার একটি আরও নতুন ফোন Motorola Edge 60 Pro লঞ্চ করতে চলেছে। কোম্পানি সম্প্রতি মোটো এজ 60 ফিউশন নিয়ে হাজির হয়েছে যা 25 হাজারে কম প্রাইস সেগামেন্টে আসে। আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ 60 প্রো ফোনটি কত দামে ভারতে আসবে এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
মোটোরোলা এজ 60 প্রো ফোনটি আজ দুপুর 12টায় ভারতে লঞ্চ হবে। ফোনটি লঞ্চের পর ভারতে Flipkart সাইট, মোটোরোলা ওয়েবসাইট এবং একাধিক রিটেল স্টোর থেকে কেনা যাবে।
দামের কথা বললে, ভারতে মোটোরোলা এজ 60 প্রো ফোনের দাম 35 হাজারের কম হবে বলে আশা করা হচ্ছে।
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 60 প্রো ফোনে 6.67-ইঞ্চি 1.5K কোয়াড কার্ভড pOLED ডিসপ্লে দেখা যেতে পারে। এতে 4500 নিট পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং গরিল্লা গ্লাস 7i প্রোটেকশন থাকতে পারে। ডিভাইসে Mediatek Dimensity 8350 চিপসেট থাকতে পারে। এটি 12GB পর্যন্ত RAM সহ পেয়ার করা হবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে OIS সহ 50MP Sony-LYT 700C প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, 10MP টেলিফটো লেন্স এবং 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার দিতে মোটোরোলা এজ 60 প্রো ফোনে 6000mAh ব্যাটারি সহ 90W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।