Motorola Edge 50 Pro waterproof phone gets rs 9000 price drop on amazon deal
Motorola এর বেস্ট সেলিং স্মার্টফোনের মধ্যে একটি Moto Edge 50 Pro আসল দাম থেকে অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। আপনি যদি প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন খুঁজছেন তবে এই ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স এবং আল্ট্রা ফাস্ট চার্জিং ফিচার অফার করে। সমস্ত ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে মোটো এজ ৫০ প্রো ফোনটি 15,389 টাকা দামে কিনতে পারেন। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের ডিল সম্পর্কে।
মোটোরোলা এজ ৫০ প্রো ফোনটি 35,999 টাকা দামে লঞ্চ হয়ছিল। তবে Amazon সাইটে এই ফোনটি 26,489 টাকা দামে লিস্ট করা। যার মানে ফোনটি সোজা 9510 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
শুধু তাই নয়, গ্রাহকরা কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
আরও পড়ুন: Jio এর 84 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা
এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
এজ ৫০ প্রো ফোনটি 6.7 ইঞ্চি 1.5K pOLED কার্ভড ডিসপ্লে সহ আসে যা 144Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে দেওয়া হয়েছে Snapdragon 7 Gen 3 চিপসেট যা 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।
পাওয়ার দিতে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে 4500mAh ব্যাটারি পাওয়া যাবে যা 125W ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এজ ৫০ প্রো তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এটিস OIS সগ 50 মেগপাপিক্সেল প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 3x অপটিকাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স পেয়ার করা। এছাড়া এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
আরও পড়ুন: 5200mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Honor X7c 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত