Motorola-Edge-50-Fusion launched in India
Motorola তার লেটেস্ট মিডরেঞ্জ স্মার্টফোন Motorola Edge 50 Fusion ভারতে লঞ্চ করেছে। লেটেস্ট স্মার্টফোনটি প্রি-ইন্সটল Android 14 সহ আনা হয়েছে। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের প্রতিযোগিতা বাজারে Oneplus, Samsung, Xiaomi-এর মতো স্মার্টফোনের সঙ্গে হবে। লেটেস্ট মোটোরোলা ফোনে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন মটোরোলা ফোনটি কত দাম এবং কী স্পেসিফিকেশন সহ আসে।
মটোরোলা এজ ৫০ ফিউশন ফোনটি ভারতে 22,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া ফোনের 12GB এবং 256GB স্টোরেজ মডেলটি 24,999 টাকায় কেনা যাবে। ফোনের বিক্রি কোম্পানির অফিসিয়াল সাইট এবং Flipkart থেকে কেনা যাবে।
এজ ৫০ ফিউশন ফোনটি 22 মে থেকে অফলাইন মার্কেটে বিক্রি হবে। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং EMI পেমেন্টে এই ফোনটি 2000 টাকার ডিসকাউন্টে কেনা যাবে।
হ্যান্ডসেটটি ভেগান লেদার ফিনিশ সহ হট পিঙ্ক এবং মার্শম্যালো ব্লু কালার অপশনে আনা হয়েছে। এছাড়া, PMMA ফিনিশ সহ ফরেস্ট ব্লু ভ্যারিয়্যান্টে কেনা যাবে।
ডিসপ্লে: ফোনে 6.7 ইঞ্চি কার্ভড পোলড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 144Hz রিফ্রেশ রেট, 1600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: ফোনে Snapdragon 7s Gen 2 SoC প্রসেসর রয়েছে, যা 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরা: এজ ৫০ ফিউশন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি OIS সাপোর্ট সহ আসে। এতে 50MP Sony LYTIA 700C সেন্সর প্রাইমারি সেন্স রয়েছে। এছাড়া 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স দেওয়া। ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: মোবাইলে পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টাম: এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 ওএস-এর সাথে আসে।
আরও পড়ুন: iQoo Z9x 5G: সস্তা ৫জি স্মার্টফোন লঞ্চ করল আইকিউ, 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি