Motorola Edge 50 Fusion gets Price drop under rs 20000 on Flipkart sale
বাজেট রেঞ্জের মধ্যে স্টাইলিশ এবং শক্তিশালী স্মার্টফোন খুঁজলে Motorola Edge 50 Fusion এই মুহূর্তে একটি ভাল বিকল্প হতে পারে। বিশেষ করে তাদের জন্য় যারা কম খরচে বেশি ফিচার এবং স্পেসিফিকেশন চান। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে (Flipkart) মোটোরোলা এজ 50 ফিউশন ফোনটি এখন আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। লঞ্চ হওয়ার পর থেকে এটিই সম্ভবত এই ফোনের সবচেয়ে সস্তা দাম হবে। আসুন মোটোরোলা এজ 50 ফিউশন ফোনের দাম, ফিচার এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
2024 সালের মে মাসে ফোনটি ভারতীয় বাজারে আসে। ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ছিল 22,999 টাকা। তবে বর্তমানে ফ্লিপকার্টে এটি মাত্র 18,999 টাকায় লিস্ট করা। এখানেই শেষ নয়, অফার ব্যবহারের সুযোগ থাকছে আরও।
আরও পড়ুন: 1 May থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারের বুকিং থেকে, Pan এবং গেমিং এর নিয়ম
ব্যাংক অফার: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) ক্রেডিট কার্ড ব্যবহার করলে সরাসরি 1000 টাকা ছাড় পাওয়া যাবে, ফলে ফোনের দাম আর কমে 17,999 টাকা হয় যাবে।
এক্সচেঞ্জ অফার: গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করতে পারেন। গ্রাহকরা নতুন ফোনে এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে 7900 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
সব মিলিয়ে ফোনটি এখন এর লঞ্চ দাম চেয়ে প্রায় 5000 টাকা কমে বাড়ি আনার সুযোগ রয়েছে।
মটোরোলার এই ফোনটি যেমন দেখতে সুন্দর, তেমনই এর কাজ করার ক্ষমতাও বেশ উন্নত:
ডিসপ্লে: এতে রয়েছে 6.7 ইঞ্চির ফুল HD+ কার্ভড pOLED ডিসপ্লে। 144Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রিন স্ক্রোলিং বা গেম খেলার অভিজ্ঞতা হবে অত্যন্ত স্মুদ।
পারফরম্যান্স: ফোনে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট এবং এটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমে চলে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে OIS সাপোর্টসহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি প্রেমীদের জন্য সামনে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং: 5000mAh-এর শক্তিশালী ব্যাটারিকে দ্রুত চার্জ দিতে এতে আছে 68W ফাস্ট চার্জিং সুবিধা।
অন্যান্য: ফোনটি IP68 সার্টিফাইড, যার মানে এটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত থাকবে। ওজন মাত্র 175 গ্রাম এবং পুরুত্ব 7.8 মিমি হওয়ায় ফোনটি হাতে ধরতেও বেশ আরামদায়ক।
কানেক্টিভিটি: এতে 5G সাপোর্ট, ডুয়াল সিম, Wi-Fi, ব্লুটুথ 5.2 এবং এনএফসি (NFC)-র মতো আধুনিক সব সংযোগ ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন: Jio 355 নাকি Airtel 355: দাম একই তবুও সুবিধা আলাদা, জানুন কোন প্ল্যানটি হবে সেরা চয়েজ