Moto Edge 40 Neo gets permanent price cut in India
Motorola কোম্পানি সম্প্রতি ভারতে তাদের লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন Edge 50 Pro লঞ্চ করেছে। নতুন লঞ্চের পাশাপাশি কোম্পানি তার গত বছরের স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। এই স্মার্টফোনটি হল Moto Edge 40 Neo। এতে কার্ভড pOLED ডিসপ্লে এবং মিডিয়াটেক চিপসেট দেওয়া। আসুন জেনে নেওয়া যাক দাম কম হওয়ার পর কত টাকা সস্তা কেনা যাবে মোটো এজ ৪০ নিও স্মার্টফোনটি।
গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া এজ 40 নিও দুটি ভ্যারিয়্যান্টে আসে- 8GB + 128GB এবং 12GB + 256GB। এই মডেলগুলির দাম 23,999 টাকা এবং 25,999 টাকা। এখন এই স্মার্টফোনের দাম 1000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Price Cut: 32MP সেলফি ক্যামেরা সহ OPPO Reno 11 5G ফোনের দাম কমল, জানুন কত টাকা সস্তায় কেনা যাবে
দাম কম হওয়ার পর গ্রাহকরা 22,999 টাকায় 8GB RAM মডেলটি কিনতে পারবেন। এছাড়া, 12GB RAM মডেলটি 24,999 টাকায় কেনা যাবে।
ডিসপ্লে: মোটোর এই স্মার্টফোন 6.55-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এটি 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া এতে 144 রিফ্রেশ রেট অফার করা হয়েছে।
প্রসেসর: এই মিড-রেঞ্জ স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7030 চিপসেট দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য, এই হ্যান্ডসেটে 50MP প্রাইমারি সেন্সর, 13MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনের ফ্রন্টে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে এই স্মার্টফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে। এতে 68W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।
OS: এই স্মার্টফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলে।