Moto G24 Power price cut on Flipkart
Motorola 6000mAh Smartphone: মোটোরোলা সম্প্রতি তার গ্রাহকদের জন্য ভারতে Moto G24 Power লঞ্চ করেছিল। এটি একটি বাজেট স্মার্টফোন। এই ফোনটি 6000mAh ব্যাটারি সহ আসে। ভারতীয় বাজারে এই ফোনটি 8999 টাকার শুরু দামে আনা হয়ে। তবে এখন কোম্পানি এই ফোনরে দাম কমিয়ে দিয়েছে।
মোটোরোলা এখন গ্রাহকদের এই ফোনটি সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ফোনের নতুন দাম কত এবং ফিচার কী।
আরও পড়ুন: 12GB RAM, Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ iQOO Neo 9 Pro লঞ্চ, জানুন দাম এবং ফিচার
মোটোরোলা ফোনটি দুটি RAM মডেলে আনা হয়েছিল। ফোনের বেস মডেলটি 4GB RAM+128GB স্টোরেজ সহ আসে। এটি 8,999 টাকায় আনা হয়েছিল। পাশাপাশি, 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা রাখা হয়েছিল।
ডিসকাউন্টের কথা বললে, এই ফোনটি মোটোরোলা ওয়েবসাইট এবং Flipkart থেকে ছাড়ের সাথে বিক্রি হচ্ছে।
কোম্পানির অফিসিয়াল সাইটে এই মোটো ফোনে 500 টাকার ছাড় দেওয়া হচ্ছে।
ফ্লিপকার্ট সাইটে এই ফোনে 1000 টাকার ছাড় অফার করা হচ্ছে।
মোটো G24 পাওয়ার ফোনে 6.56-ইঞ্চির HD+ স্ক্রিন পাওয়া যাবে। এতে 90Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য মোটো G24 পাওয়ার ফোনে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট দেওয়া হয়েছে।
মোটো ফোনটি 4GB RAM/ 8GB RAM সহ 128GB স্টোরেজ অফার করে। ফোনে ভার্চুয়াল RAM ও পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য মোটো জি24 পাওয়ার ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
মোটো ফোনে পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি রয়েছে। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Vivo Y200e 5G: 50MP ক্যামেরা এবং 16GB RAM সহ নতুন ভিভো ফোন ভারতে লঞ্চ