Moto X70 Air ফোনের ভারতীয় লঞ্চ টিজ, 50MP সেলফি ক্যামেরা সহ দাম এবং স্পেক্স কেমন হবে জানুন
Motorola তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Moto X70 Air ফোনের একটি নতুন টিজার প্রকাশ করেছে
তুন মোটো এক্স70 এয়ার স্মার্টফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ আনা হয়েছে
সুত্র থেকে জানা গেছে যে মোটো এক্স70 এয়ার ফোনটি 5 নভেম্বর মাসে কিছু বাজারে আসতে পারে
মটোরোলা ভারতে তার পরবর্তী বড় স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। সোমবার, Motorola তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Moto X70 Air ফোনের একটি নতুন টিজার প্রকাশ করেছে, যেখানে ফোনটি স্লিক, আল্ট্রা-স্লিম হ্যান্ডসেট দেখা গেছে। এখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ফোনটি শীঘ্রই ভারতে আসতে চলেছে। তবে মোটোরোলা এখন পর্যন্ত আপকামিং স্মার্টফোনের নাম নিশ্চিত করেনি। তবে টিজারে ডিজাইনটি মোটো এক্স70 এয়ার ফোনের দিনেক জোর দিচ্ছে।
Surveyবলে দি যে ইতিমধ্যেই চীনে মোটো এক্স70 এয়ার লঞ্চ করা হয়েছে। নতুন মোটো এক্স70 এয়ার স্মার্টফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ আনা হয়েছে। এটি 68W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট করে। আসুন মোটো এক্স70 এয়ার ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Moto X70 Air ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন কবে
এখন পর্যন্ত মোটোরোলা কোম্পানি তার আপকামিং ফোনের ভারতীয় লঞ্চের বিষয় কিছু জানায়নি। সুত্র থেকে জানা গেছে যে ফোনটি 5 নভেম্বর মাসে কিছু বাজারে আসতে পারে।
আরও পড়ুন: iQOO 15 স্মার্টফোনের ভারতীয় লঞ্চ তারিখের ঘোষণা, জানুন দাম, স্পেসিফিকেশন এবং ফিচার
মোটো এক্স70 এয়ার দাম কত
দামের কথা বললে, মোটো এক্স70 এয়ার ফোনের 12GB + 256GB স্টোরেজ মডেলের দাম 2,599 ইউয়ান (প্রায় 32,205 টাকা) এবং 12GB + 512GB স্টোরেজ মডেলের দাম 2,899 ইউয়ান (প্রায় 35,925 টাকা) রাখা হয়েছে। এই স্মার্টফোনের অর্ডার ইতিমধ্যেই শুরু হয় গেছে। এটি 31 অক্টোবর থেকে চীনে বিক্রি শুরু হবে। এটি গ্যাজেট গ্রে, লিলি প্যাড এবং ব্রোঞ্জ রঙে পাওয়া যাবে।
মোটো এক্স70 এয়ার স্পেসিফিকেশন এবং ফিচার
ফিচারের কথা বললে, মোটো এক্স70 এয়ার ফোনে রয়েছে 6.7 ইঞ্চি 1.5K 10-bit pOLED, যা রেজোলিউশন 2712×1220 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে মোটো এক্স70 এয়ার ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 (4nm) সহ Adreno 722 GPU চিপসেটে কাজ করে। এটি 12GB RAM সহ 256GB/512GB স্টোরেজ সহ পেয়ার করা।
এই স্মার্টফোন Android 16 অপারেটিং সিস্টামে কাজ করে। পাওয়ার দিতে মোটো এক্স70 এয়ার ফোনে 4800mAh ব্যাটারি দেওয়া যা 68W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, এক্স70 এয়ার ফোনে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের 120 ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে এতে IP68 + IP69 রেটিং দেওয়া।
এটি মিলিটারি-গ্রেড স্থায়িত্বের জন্য MIL-STD-810H সার্টিফাইড। কানেক্টিভিটির বিকল্পগুলির মধ্যে রয়েছে 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6E, ব্লুটুথ 5.4, GPS এবং একটি USB টাইপ-C পোর্ট।
আরও পড়ুন: Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং 7300mAh ব্যাটারি সহ OnePlus 15 স্মার্টফোন লঞ্চ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile