Moto G85 5G With Snapdragon 6s Gen 3 and 32MP Selfie Camera Launched in India Price Specifications
Moto G85 5G স্মার্টফোনের ডিসকাউন্টের সাথে কেনার সুযোগ রয়েছে। মোটোরোলা তার লেটেস্ট স্মার্টফোন OnePlus এবং Samsung এর স্মার্টফোনকে কড়া প্রতিযোগিতা দেয়। এখন কোম্পানি এই ফোনের দাম একধাপে কমিয়ে দিয়েছে। Flipkart Big Shopping Utsav সেল চলছে, যেখানে এই স্মার্টফোনে দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে।
প্রিমিয়াম লেদার ফিনিশ ডিজাইন সহ আসা মোটোরোলা জি85 5জি ফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে এই ফোন।
মোটো জি85 ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের এর দাম লঞ্চের সময় 20,999 টাকা রাখা হয়েছিল। এবং ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি 22,999 টাকায় আনা হয়েছে। তবে এখন এই দুটি মডেলের দাম কমিয়ে দিয়েছে। ছাড়ের পর ফোনের 8 জিবি RAM মডেলটি 16,999 টাকা এবং টপ মডেল 12 জিবি RAM মডেল 18,999 টাকায় ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
শুধু তাই নয়, গ্রাহকরা Axis কার্ড পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। এর পরে ফোনটি আরও কম দামে কেনা যাবে।
ডিসপ্লের কথা বললে, মোটো ফোনে 6.7-ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর হিসেবে এতে কোয়ালকম এর Snapdragon 6s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, এতে 50MP এর OIS সাপোর্ট সহ প্রাইমারি সেন্সর দেওয়া। এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পডুন: Good News: দিওয়ালির আগেই সুখবর দিল সরকার, এই দিন শুরু হচ্ছে BSNL 5G পরিষেবা, ঘোষনা সরকারের