Motorola তার G সিরিজের আওতায় Moto G71s লঞ্চ করেছে। ফোনের বিশেষ ফিচারের কথা বলতে গেলে, এই লেটেস্ট ফোনটি 5000mAh এর শক্তিশালী ব্যাটারির সাথে 120 Hz রিফ্রেশ রেটের সাপোর্ট সহ আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই লেটেস্ট Moto G71S-এর দাম থেকে ফিচার সম্পর্কে সমস্ত কিছু…
ডিসপ্লে: ফোনে 6.6-ইঞ্চি ফুল-HD+ OLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, Moto G71S 5G-তে স্ন্যাপড্রাগন 695 অক্টা-কোর চিপসেটের সাথে গ্রাফিক্সের জন্য Adreno 619 GPU ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা: ফোনের রিয়ার প্যানেলে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
ব্যাটারি: ফোনে পাওয়ার দিতে 33W ফাস্ট চার্জ সাপোর্ট সহ 5000mAh শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে।
কানেক্টিভিটি: সিকিউরিটির জন্য ফোনে ডলহি অ্যাটমোস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ স্টেরিও স্পিকার রয়েছে।
ফোনের দুটি কালার ভ্যারিয়্যান্ট লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। এই লেটেস্ট মোবাইল (Motorola Mobile) ফোনের 8 GB RAM / 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1699 (প্রায় 19,500 টাকা)।