best 5G phone under 10000
Motorola ভারতে আজ বাজেট সেগামেন্টে Moto G45 5G ফোন লঞ্চ করবে। আপকামিং মোটো জি45 5জি ফোনের ল্যান্ডিং পেজ Flipkart সাইটে লাইভ করা হয়েছে। আল্ট্রা প্রিমিয়াম ডিজাইন লুক সহ আসবে এই ফোন। মোটো ফোনে 50MP কোয়াড পিক্সেল ক্যামেরা দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক নতুন মোটো জি45 5G ফোনে কী বিশেষ থাকবে।
নতুন মোটো জি45 5জি ফোনটি 21 অগাস্ট দুপুর 12টায় লঞ্চ হবে। ফোনটি ফ্লিপকার্ট সাইট থেকে বিক্রি করা হবে।
আরও পড়ুন: BSNL 5G আসার আগেই 5 মাসের ভ্যালিডিটি সহ নতুন প্ল্যান লঞ্চ, প্রতিদিন 2 জিবি ডেটা সহ আনলিমিটেড সুবিধা
ডিসপ্লে হিসেবে নতুন মোটোরোলা ফোনে 6.5-ইঞ্চি 120Hz স্ক্রিন থাকবে। এছাড়া ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ আসবে। প্রসেসর হিসেবে নতুন মোটোরোলা ফোনে দ্রুত 5G পারফরম্যান্স সহ Snapdragon 6s Gen3 দেওয়া হবে।
ফটোগ্রাফির জন্য মোটোরোলা কোম্পানি 50MP পিক্সেল কোয়াড ক্যামেরা অফার করবে। ফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার দিতে মোটো জি45 5জি ফোনে কোম্পানি 5000mAh ব্যাটারি দিচ্ছে। এটি টার্বো ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: 32MP আল্ট্রা ক্লিয়ার সেলফি ক্যামেরা সহ Oppo F27 5G ফোনের প্রথম সেল আজ, জানুন দাম কত