Moto G45 5G gets price drop under rs 10000 in flipkart
আপনি যদি 10 হাজারের কম বাজাটে নতুন স্মার্টফোন কিনতে চান তবে এটাই সুযোগ। আসলে Moto G45 5G ফোনটি Flipkart সাইটে দুর্দান্ত ছাড়ে কেনা যাবে। অনলাইন সাইটে দেদার ছাড় এবং ব্যাঙ্ক অফারের সাথে অতিরিক্ত সুবিধা পেতে পারেন। আসুন মোটো জি৪৫ ৫জি ফোনের অফার, ডিসকাউন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফ্লিপকার্ট সাইটে মোটো জি৪৫ ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 9999 টাকায় লিস্ট করা। তবে গত বছর এই স্মার্টফোনটি 10,999 টাকায় লঞ্চ হয়ছিল।
আরও পড়ুন: Cooler Tips: মাত্র 5 টাকার এই ছোট্ট জিনিসটি মিলিয়ে দিন জলে, AC কেও ফেল করে দেবে কুলার
ব্যাঙ্ক অফারের আওতায় এই ফোনটি আরও কম দামে কেনা যাবে। গ্রাহকরা এক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট ডেবিট কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক (750 টাকা) পর্যন্ত ছাড় পেতে পারেন। যার পরে মোটো ফোনের দাম পড়বে 9499 টাকা।
গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 8300 টাকা ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, মোটো জি৪৫ ৫জি ফোনে 6.5-ইঞ্চি প্লাস ডিসপ্লে দেওয়া, যা রেজোলিউশন 720×1600 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য মোটো ফোনে কোয়ালকম Snapdragon 6s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 8GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.2 অনবোর্ড স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির জন্য মোটো জি৪৫ ৫জি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে মোটো জি৪৫ ৫জি ফোনে রয়েছে 5000mAh এর বড় ব্যাটারি দেওয়া যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টাম হিসেবে এই ফোনটি Android 14 এ কাজ করে।
আরও পড়ুন: 7550mAh ব্যাটারি সহ জুন মাসের এই তারিখে ভারতে লঞ্চ হবে POCO F7, টিজার প্রকাশ