moto g35 5g
Motorola ভারতে আজ 10 ডিসেম্বর দুপুর 12টায় নতুন স্মার্টফোন Moto G35 5G লঞ্চ করবে। কোম্পানির দাবি যে এই সেগামেন্টে আসা এটি সবচেয়ে ফাস্ট ফোন হবে। Flipkart সাইট থেকে আসা খবর অনুযায়ী, এতে 12 5G ব্যান্ড থাকবে। আপকামিং মোটো জি35 5জি ফোনের দাম 10,000 টাকার কম হবে বলে আশা করা হচ্ছে।
আপকামিং মোটোরোলা ফোনটি প্রিমিয়াম লেদর ডিজাইন সহ তিনটি কালার অপশনে আসবে। আসুন জেনে নেওয়া যাক কোম্পানি কী স্পেসিফিকেশন দিতে চলেছে এই ফোনে।
আরও পড়ুন: Redmi Note 14 Series লঞ্চের সাথেই Redmi Note 13 এর তিনটি ফোনের কমে গেল দাম, জানুন নতুন দাম কত
কোম্পানির দাবি অনুযায়ী, মোটো জি35 সেগামেন্টের সবচেয়ে দ্রুত ফোন হবে। এতে পারফরম্যান্সের জন্য এতে Unisoc T760 চিপসেট পাওয়া যাবে। ফোনে 4GB RAM এবং 128GB স্টোরেজ থাকবে যা 12GB পর্যন্ত RAM বুস্ট করা যাবে।
ডিসপ্লে: মোটো জি35 5জি ফোনে 6.7-ইঞ্চি এবং রিফ্রেশ রেট 120Hz থাকবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের রিয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি 50MP প্রাইমারি ক্যামেরা হবে যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এটি 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর সহ পেয়ার করা হবে। সেলফি তোলার জন্য এতে থাকবে 16MP লেন্স।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 20W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি অফার করা হচ্ছে।