#image_title
Motorola -এর তরফে দেশে নিয়ে আসা হল Moto G14। এটি একটি বাজেট ফোন হিসেবে এন্ট্রি নিল দেশের স্মার্টফোনের বাজারে। এই ফোনে 6.5 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে।
4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন এই ফোনে। মাইক্রো এসডি কার্ডের স্লট তো পাবেনই সঙ্গে আছে ডুয়াল সিম স্লট। এই ফোন 4G Volte সাপোর্ট করে, সঙ্গে আবার ডুয়াল রিয়ার ক্যামেরা আছে।
ভারতে গ্রাহকরা এই ফোনটি স্কাই ব্লু এবং স্টিল গ্রে রঙে কিনতে পারবেন। ভারতের বাজারে এই ফোনটির দাম রাখা হয়েছে 9,999 টাকা। যাঁরা এই ফোনটি কিনতে ইচ্ছুক তাঁরা এটিকে Flipkart, Motorola India -এর ওয়েবসাইট এবং অন্যান্য রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।
আগামী 8 অগাস্ট থেকে বিক্রি শুরু হবে এই ফোনের। 10% ছাড় পাবেন সেই সব গ্রাহকরা যাঁরা এক ফোনটি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডের সাহায্যে কিনবেন।
1. এই ফোনে সফটওয়্যার হিসেবে আছে অ্যান্ড্রয়েড 13। তবে এটি অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট করবে। 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে।
2. Unisoc T616 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে এখানে। তবে এসডি কার্ডের সাহায্যে এটি 1 TB পর্যন্ত বাড়ানো যাবে।
3. 6.5 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে এই ফোনে। মাঝারি সাইজের এই স্ক্রিনের মাঝখানে আছে পাঞ্চ হোল কাট আউট।
4. ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এখানে ফোন ফটোগ্রাফির জন্য। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা আছে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফলে বুঝতেই পারছেন মোটের উপর ভালই ছবি তোলা যাবে।
5. এই ফোনের চার্জিং স্পিড একটু কম। মাত্র 20W। সঙ্গে আছে 5000mah ব্যাটারি। এছাড়া এখানে IP52 রেটিং আছে জল এবং ধুলো প্রতিরোধ করার জন্য।
6. কানেকটিভিটির জন্য এই ফোনে পাবেন ডুয়াল সিম, 4G Volte, WiFi, ব্লুটুথ, GPS, অডিও জ্যাক, USB টাইপ সি পোর্ট।