Micromax IN সিরিজে দুটি নতুন সস্তা স্মার্টফোন লঞ্চ হল, দাম 6,999 টাকা থেকে শুরু, কম দামে অবিশ্বাস্য ফিচার

Updated on 07-Nov-2020
HIGHLIGHTS

Micromax IN series -এ বাজারে দুটি নতুন ফোন লঞ্চ হল- Micromax IN Note 1 এবং আর একটি Micromax IN 1B

Micromax IN Note 1 এবং Micromax IN 1B দুটি ফোনে রয়েছে 5000mAh শক্তিশালী ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও মিডিয়াটেক হেলিও সিরিজের প্রসেসর

Micromax IN সিরিজের প্রারম্ভিক দাম 6,999 টাকা

দেশীয় সংস্থা Micromax আবার ভারতীয় বাজারে দুটি নতুন বাজেট স্মার্টপোনের সাথে কামব্যাক করল। সংস্থার এই দুটি ফোন হল একটি Micromax IN Note 1 এবং আর একটি Micromax IN 1B। এই দুটি ফোনে রয়েছে 5000mAh শক্তিশালী ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও মিডিয়াটেক হেলিও সিরিজের প্রসেসর। পাশাপাশি ফোনে বড় স্ক্রিন পাওয়া যাবে যার দাম খুবই কম। ভারতে মিড রেঞ্জ প্রাইসে এই দুটি স্মার্টফোন লঞ্চ করল Micromax। 

Micromax-এর দুটি নতুন ফোন বাজারে পাওয়া Redmi 9A এবং Realme Narzo 20 সিরিজের ফোনগুলিকে টেক্কা দেবে। Micromax IN সিরিজের প্রারম্ভিক দাম 6,999 টাকা। আসুন জেনে নেওয়া যাক এই দুটি ফোনের দাম এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে …

Micromax IN Note 1

Micromax In Note 1 স্মার্টফোনে রয়েছে হেলিও G85 চিপসেট এবং এটি রযেছে 4GB র‍্যাম সাথের। ফোনের ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির LCD Full HD+। ফোনের ডিসপ্লেতে পাওয়া যাবে সিঙ্গল পাঞ্চ হোল।

ছবি তোলার জন্য় Micromax IN Note 1 ফোনের পিছনে 48MP প্রাইমারি ক্যামেরা, সাথে থাক্ছে কটি 5MP আলট্রা ওয়াইড ইউনিট। এছাড়াও ম্যাক্রো এবং ডেপথের জন্যও Micromax IN Note 1 ফোনে রয়েছে 2MP সেন্সরস। সেলফির জন্য ফোনের ফ্রন্টে থাকছে 16MP ক্যামেরা।

ফোনে পাওয়ার দেওয়ার জন্য় Micromax IN Note 1-তে রয়েছে 5000mAh ব্যাটারি এবং এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে USB-C পোর্টের সাহায্যে। এছাড়াও কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে Bluetooth 5.0, 3.5mm audio jack, FM radio, এবং Dual 4G VoLTE।

Micromax IN 1B

Micromax এর আগের মডেলটির মতোই এই ফোনে দেওয়া হয়েছে Helio G35 chipset। ফোনের ডিসপ্লে 6.52 ইঞ্চির LCD আর তার সঙ্গেই এতে রয়েছে HD+ রেজোলিউশন। ফোনের ঠিক উপরে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ, যেখানে রয়েছে 8MP সেলফি ক্যামেরাটি।

ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা দেওয়া রয়েছে। এর একটিতে রয়েছে 13MP প্রাইমারি এবং অন্যটিতে 2MP ডেপথ সেন্সর রয়েছে। ফোনের ব্যাক প্যানেলেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Micromax IN 1B ফোনের ব্যাটারি 5000mAh ক্যাপাসিটির। তবে এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে USB-C পোর্টের সাহায্যে।

Micromax IN Note 1 এবং Micromax IN 1B এর দাম

Micromax IN Note 1 ফোনটি দুটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। এই ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হচ্ছে, এই দামে আপনি পাবেন 64GB স্টোরেজ মডেল। এছাড়া ফোনের 128GB ইন্টারনাল স্টোরেজের দাম পরবে 12,999 টাকা। এই ফোনটি 24 নভেম্বর থেকে Flipkart-এর সেলে কিনতে পাওয়া যাবে।

https://twitter.com/Micromax__India/status/1323513239515262977?ref_src=twsrc%5Etfw

Micromax IN 1B ফোনটিও দুটি স্টোরেজ অপশনে বাজারে কেনা যাবে, 2/32 GB এবং 4/64 GB। আর এই 2/32 GB এবং 4/64 GB স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 6,999 টাকা এবং 7,999 টাকা। 27 নভেম্বর থেকে Flipkart সেলে বিক্রি হবে এই দুর্ধর্ষ স্মার্টফোন।

Connect On :