এবার ১০ ডিসেম্বর হবে Micromax In 1b এর প্রথম সেল, হাতছাড়া না হয়

Updated on 07-Dec-2020
HIGHLIGHTS

Micromax IN 1B ফোনটিও দুটি স্টোরেজ অপশনে বাজারে কেনা যাবে, 2/32 GB এবং 4/64 GB

Micromax এর এই নতুন ফোনে দেওয়া হয়েছে Helio G35 chipset

Micromax IN 1B ফোনের ব্যাটারি 5000mAh ক্যাপাসিটির। তবে এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে USB-C পোর্টের সাহায্যে

Micromax এর ভারতীয় স্মার্টফোন বাজারে সম্প্রতি লঞ্চ হওয়ার দুটি বাজেট ফোন Micromax IN Note 1 এবং আর একটি Micromax IN 1B। এর মধ্যে Micromax IN 1B  এর প্রথম সেল এবার ১০ ডিসেম্বর শুরু হবে। এই সেল হবে ফ্লিপকার্টে (Flipkart)। এর আগে ২৬ নভেম্বরে লজিস্টিক কারণে এর প্রথম সেল বাতিল করা হয়েছিল। এবার কম দামে সেরা ফিচারযুক্ত এই ফোনটি কেনার সুযোগ রয়েছে।

Micromax IN সিরিজের প্রারম্ভিক দাম 6,999 টাকা। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে …

Micromax IN 1B ফোনে অফার

ফ্লিপকার্টে এই ফোনটি কেনার ক্ষেত্রে অনেক ধরণের ব্যাঙ্ক অফার রয়েছে, যার মধ্যে অ্যাক্সিস ব্যাংক বাজ ক্রেডিট কার্ডে 10% ছাড় এবং শর্তাদি সহ আমেরিকান এক্সপ্রেস কার্ডে 5000 টাকার ছাড় রয়েছে। এটির সাথে অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে।

Micromax IN 1B ফিচার ও দাম

Micromax IN 1B ফোনে দেওয়া হয়েছে Helio G35 chipset। ফোনের ডিসপ্লে 6.52 ইঞ্চির LCD আর তার সঙ্গেই এতে রয়েছে HD+ রেজোলিউশন। ফোনের ঠিক উপরে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ, যেখানে রয়েছে 8MP সেলফি ক্যামেরাটি।

ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা দেওয়া রয়েছে। এর একটিতে রয়েছে 13MP প্রাইমারি এবং অন্যটিতে 2MP ডেপথ সেন্সর রয়েছে। ফোনের ব্যাক প্যানেলেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Micromax IN 1B ফোনের ব্যাটারি 5000mAh ক্যাপাসিটির। তবে এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে USB-C পোর্টের সাহায্যে।

Micromax IN 1B ফোনটিও দুটি স্টোরেজ অপশনে বাজারে কেনা যাবে, 2/32 GB এবং 4/64 GB। আর এই 2/32 GB এবং 4/64 GB স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 6,999 টাকা এবং 7,999 টাকা। 10 ডিসেম্বর থেকে Flipkart সেলে বিক্রি হবে এই দুর্ধর্ষ স্মার্টফোন।

Connect On :