Mi 11X 5G ফোন কেনার দারুন সুযোগ, পাওয়া যাবে 4000 টাকার ডিসকাউন্ট

HIGHLIGHTS

Xiaomi ভারতীয় বাজারে Mi 11X 5G লঞ্চ করেছিল

Mi 11X 5G ফোনটি 4,000 টাকার ফ্ল্যাট ছাড় দিয়ে 29,999 টাকায় কেনা যাবে

Mi 11X 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর এবং 8GB পর্যন্ত RAM রয়েছে

Mi 11X 5G ফোন কেনার দারুন সুযোগ, পাওয়া যাবে 4000 টাকার ডিসকাউন্ট

আপনি যদি একটি দুর্দান্ত 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আমরা নিয়ে এসেছি একটি দারুন খবর। এপ্রিল মাসে, Xiaomi ভারতীয় বাজারে Mi 11X 5G লঞ্চ করেছিল। Mi 11 Ultra এবং Mi 11X Pro ফোনও লঞ্চ করা হয়েছিল। তবে এই তিনটি ফোনের মধ্যে Mi 11X 5G ছিল সবচেয়ে সস্তা দামের ভ্যারিয়্যান্ট। এই ফোনের দারুন অফার দেওয়া হচ্ছে। তবে আসুন জেনে নেওয়া যাক Mi 11X 5G ফোনের সমস্ত অফার। আপনাকে জানিয়ে দি যে এই অফারটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট mi.com এ উপলব্ধ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Mi 11X 5G দাম এবং অফার্স:

এই ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে 33,999 টাকায় লিস্ট করা হয়েছে, যা 4,000 টাকার ফ্ল্যাট ছাড় দিয়ে 29,999 টাকায় কেনা যাবে। তবে ফোনটি 29,999 টাকরা দামে লঞ্চ করা হয়েছিল। এর পাশাপাশিই গ্রাহক যদি UPI মাধ্যমে পেমেন্ট করে তবে তাদের 4,000 টাকার ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়া আপনি No-Cost EMI অপশনও পাবেন। আপনার কাছে যদি BFL EMI Network কার্ড থাকে তবে আপনি নো-কোস্ট EMI-এর সুবিধা নিতে পারবেন। 

এর সাথে আপনি Mi WiFi Smart Speaker 1,999 টাকায় পাওয়া যাবে। এর আসল দাম 3,999 টাকা। তবে ফোনের স্ক্রিনের এক্সিডেন্টাল এবং লিকুইড ড্যামেজ প্রোটেকশন দেওয়া হচ্ছে, যার আওতায় বছরে দুই বার ক্লেম করা যেতে পারে। তবে এই সমস্ত বেনিফিটের সাথে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টও কেনা যেতে পারে যার দাম 31,999 টাকা।

Mi 11X 5G এর ফিচার্স:

এতে 6.67-ইঞ্চির AMOLED ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লে রয়েছে যার পিক্সেল রেজোলিউশন 2400×1080 রয়েছে। এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর এবং 8GB পর্যন্ত RAM রয়েছে। এছাড়াও 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য, 4520mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে 48MP+ 8MP+5MP। ফোনে 20MP-র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এটি MIUI 12 এর উপর ভিত্তি করা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo