ভারতের 2019 সালের লোকসভা ইলেকশানের ডেট ঘোষনা হয়ে গেছে। সামনের মাস মানে এপ্রিল থেকেই শুরু হবে এই প্রক্রিয়া। আর আপনি ভারতের নাগরিক হলে ভারতের নির্বাচন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন। তবে এর জন্য আপনাকে এলিজেবেল হতে হবে। আসুন দেখা যাক যে একজন ভোটারের কি কি খেয়াল রাখা দরকার। প্রথমে আপনাকে ভোটারের জন্য নির্বাচন কমিশানের কাছে রেজিস্টার করতে হবে। আর তার পরেই ভোটিং করার অধিকার পাবেন।
আপনি সহজেই ভারতের ভোটার হতে পারেম, যদি আপনার বয়স 18 বছর বা তার বেশি হয় তবে আপনি ভারতের ভোটার হতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাদের কিছু বিষয়ে খেয়াল করতে হবে। আপনাদের নিজেদের রেজিস্টার করার জন্য তিনটি প্রধান বিষয়ে খেয়াল রাখতে হবে।
1. পাসপোর্ট সাইজ ছবি
2. বয়সের প্রমান পত্র (অনেক ডকুমেন্ট ভ্যালিড) যেমন
কর্পোরেশান বা জেলা অফিস থেকে দেওয়া বার্থ সার্টিফিকেট
স্কুলের দেওয়া বয়সের প্রমান পত্র
ক্লাস 10 য়ের মার্কশিট কারন এতে ডেট অফ বার্থ দেওয়া হয়
ভারত সরকারের দেওয়া পাসপোর্ট
প্যান কার্ড
ড্রাইভিং লাইসেন্স
আধার লেটার যেখানে UIDAI যা দিয়েছে।
3. রেসিডেন্ট প্রুফ ডকুমেন্ট( এর মধ্যে অনেক কিছু আছে)
ব্যাঙ্ক/ কিসান/ পোস্ট অফিসের পাস বুক
রেশন কার্ড
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
ইনকাম ট্যাক্স অ্যাসেস্মেন্ট অর্ডার
বর্তমান রেন্ট এগ্রিমেন্ট
জল/টেলিফোন/ইলেক্ট্রিক/গ্যাসের বিলে আপনারা নাম বা অভিভাবকের নাম থাকতে হবে
এর জন্য আপনাদের কিছু স্টেপ ফলো করতে হবে, এর পরে আপনারা একজ ন ভোটার হিসাবে রেজিস্টার করতে পারবেন। আর পরে আপনারা ভারতে ভোট দিতে পারবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।