LAVA Z71 ফোনটি ভারতে মাত্র 6,299 টাকায় লঞ্চ হয়েছে

Updated on 17-Jan-2020
HIGHLIGHTS

Lava Z71 6,299 টাকায় লঞ্চ হয়েছে

জিও গ্রাহকদের জন্য দারুন অফার

লাভা ইন্টারন্যাশানাল লিমিটেড ভারতে তাদের বাজেট সেন্ট্রিক ফোন Lava Z71 6,299 টাকায় লঞ্চ হয়েছে। আর এই নতুন স্মার্টফোনে আপনারা ফ্লিপকার্ট রুবি রেড আর স্টিল ব্লু কালারে কিনতে পারবেন।

Lava Z71 য়ের লঞ্চ অফার

কোম্পানি তাদের এই নতুন স্মার্টফোনের সঙ্গে স্পেশাল জিও অফার নিয়ে এসেছে। এই অফারে গ্রাহকরা 1,200 টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাক পেতে পারবেন আর সঙ্গে Lava Z71 স্মার্টফোন কিনলে 50GB এক্সট্রা ডাটার সুবিধা পাবেন। আর জিও গ্রাহকরা মাই জিও অ্যাপের মাধ্যমে 198 টাকার আর 299 টাকার প্রিপেড প্ল্যানে 50 টাকার মোট 24 টি ক্যাশব্যাক পাবেন।

Lava Z71 ফোনের মেন বৈশিষ্ট্য এর ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্স আর যা গ্রাহকদের ভয়েস কমান্ডের মাধ্যমে অ্যাপের ফ্রি অ্যাক্সেস দেওয়ার অনুমতি দেবে।

Lava Z71 ফোনের স্পেসিফিকেশান

এই স্মার্টফোনে 5.7 ইঞ্চির HD+ ডট নচ আছে আর এই ফোনের রেজিলিউশান 1520 x 720 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে আছে মিডিয়াটেক 16nm প্রসেসার যা 2GB র‍্যামে রস্নগে 32GB স্টোরেজ দিচ্ছে। আর এই ডিভাইসের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। আর এউই ফোনে ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

ফোনের ক্যামেরা দিকটি যদি দেখি তবে এই  Lava Z71 ফোনে ডুয়াল ক্যামেরা আছে যা 13MP প্রাইমারি ক্যামেরা আর 2MP র সেকেন্ডারি লেন্স আছে। আর ফনের ফ্রন্টে আছে একটি 5MP র ক্যামেরা।

ফোনের আছে অ্যান্ড্রয়েড 9 পাই, আর এই ফোনে 3200mAh য়ের ব্যাটারি যুক্ত।

Connect On :