এবার বাজার এল লাভা M1 ফিচার 4G স্মার্টফোন। ৩ হাজার ৩৩৩ টাকা দামের এই স্মার্টফোনের ইউএসপি একটাই, এটি একটি ৪জি ফোন এবং এটা জিও সাপোর্ট করবে। আজ সোমবার, ৬ ফেব্রুয়ারি ভারতের মোবাইল মার্কেটে এল এই অত্যাধুনিক স্মার্টফোন। ১ ফেব্রুয়ারি ইউনিয়ন বাজেটের 'নকশা' অনুযায়ী যেখানে সব মোবাইলের দাম বেড়েছে সেখানে মাত্র ৩ হাজার ৩৩৩ টাকায় ৪জি ফোন লঞ্চ করে সবথেকে বড় চমক দিল লাভা।
আরও দেখুন : দুটি রিয়ার ক্যামেরা সিয়ে সজ্জিত হনর 6X
কী কী থাকছে লাভা M1 ফিচার ৪জি স্মার্টফোনে? জেনে নিন-
ফোনে রয়েছে ১.২ GHz Quad-Core প্রসেসর। লাভা M1 ৪জি স্মার্টফোনে থাকছে ৫১২ এমবি RAM।
এছাড়াও রয়েছে ১৭৫০ mAh ব্যাটারি সহ VGA ক্যামেরা। এই স্মার্টফোন সাপোর্ট করবে ২জি ভয়েস কলও। লাভা M1 ফিচার ৪জি স্মার্টফোনে আগে থেকেই ইন্সটল থাকছে ফেসবুক এবং ম্যাসেজিং অ্যাপলিকেশন।
আরও দেখুন : ব্ল্যাকবেরি মার্কারী মধ্যে ব্যবহার হতে পারে গুগল পিক্সেল এর রিয়ার ইমেজ সেন্সর: রিপোর্ট
আরও দেখুন : এবার হোয়াটসঅ্যাপে শীঘ্রই আপনি পাঠানো মেসেজ এডিট করতে পারবেন